সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা: তিশা
এশিয়া পোস্ট বিনোদন

আজ ঐতিহাসিক ৫ আগস্ট—যে দিনটি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রতীকীভাবে ‘৩৬শে জুলাই’ হিসেবে পরিচিতি পেয়েছে। এই বিশেষ দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন অঙ্গনের মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন তারকারাও। সেই ধারাবাহিকতায় ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিশা লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’
তিশার এই সংক্ষিপ্ত পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি অসংখ্য নেটিজেন পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত ও প্রতিক্রিয়া জানাচ্ছেন।
.png)
