ফ্ল্যাট বিক্রি করেই কোটি টাকা আয় রণবীরের

সিনেমার পর্দায় অভিনয় করে কোটি কোটি ভক্তের মন জয় করেছেন রণবীর কাপুর। তবে অভিনয়ের বাইরেও তার আয়ের বড় উৎস রিয়েল এস্টেট! এবার একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়েই মাসে সাড়ে চার লাখ টাকারও বেশি আয় করতে চলেছেন এই বলিউড তারকা।

পুনের ট্রাম্প টাওয়ার্সে নিজের ৬ হাজার ৯৪ বর্গফুটের ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন রণবীর। মাসিক ভাড়া ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। চুক্তি অনুযায়ী, তিন বছরে এই ফ্ল্যাট থেকে প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা আয় হবে তার। প্রতি বছর ৫ শতাংশ করে ভাড়া বৃদ্ধির শর্তও রয়েছে চুক্তিতে।
জানা গেছে, ২০১৫ সালে ১১ কোটিরও বেশি টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন রণবীর। এ ছাড়াও অযোধ্যা ও পুনেতে জমিতে বিনিয়োগ করেছেন এই অভিনেতা।