এগোলো বরুণ-পূজা-ম্রুণালের ত্রিভুজ প্রেমের গল্প

বলিউডে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিনেমায় মুক্তি জট লেগে যায়। নির্দিষ্ট করার পরও সেসব সিনেমার মুক্তির তারিখ আবার পিছিয়ে দেওয়া হয়। এবার দেখা গেল কিছুটা ব্যতিক্রম। বরুণ ধাওয়ান অভিনীত রোমান্টিক কমেডি ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ এগিয়ে আনার হলো।
এর আগে ১২ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন এগিয়ে এনে ২২ মে নির্ধারণ করা হয়েছে। নির্মাতাদের এ পদক্ষেপ নেওয়ার কারণ অবশ্য সেই রিলিজ-ক্ল্যাশ। কারণ ২২ মে আরও দুটি বড় সিনেমা মুক্তি পাওয়ার কথা—অনুরাগ কাশ্যপের ‘বন্দর’ ও ধর্ম প্রোডাকশনসের ‘চাঁদ মেরা দিল’।
বলিউডে আবারও সেই পুরোনো রোমান্টিক নস্টালজিয়ার আমেজ ফিরিয়ে আনতে প্রস্তুত বরুণ ধাওয়ান। সঙ্গে পাচ্ছেন এ সময়ের অন্যতম সেরা অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়েকে। পরিচালক ডেভিড ধাওয়ানের সেই চিরচেনা রঙিন জগৎ, কমেডি আর ঝাঁঝালো মিউজিকের মিশেলে নির্মিত নতুন সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে উন্মাদনা।
সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে সিনেমাটির বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক টিজার। টিজার দেখে ভক্তদের মধ্যে রোমান্টিকতার আবেশ বেড়েছে বহুগুণ। ত্রিভুজ প্রেমের গল্পটি দর্শক মাতাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সূত্র: সিনেমা এক্সপ্রেস
ডেভিড ধাওয়ানের সিনেমা বরাবরই প্রেমের সঙ্গে কমেডির মিশেলে এক অনন্য উপাখ্যান তৈরি করে। বরুণের সঙ্গে পূজা ও ম্রুণালের এই রসায়নও দর্শককে বিনোদিত করবে। টিজার দেখে বোঝা যায়, একটি হালকা মেজাজের ত্রিকোণ প্রেমের গল্প হতে চলেছে সিনেমাটি।