logo
Advertisement

টানা ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
টানা ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি
বলিউডড অভিনেত্রী প্রীতি জিনতা।

বর্তমানে ব্যক্তিজীবন ও শুটিংসেটে দীর্ঘ সময় কাজ করা নিয়ে খবরের শিরোনাম হয়েছেন বলিউডড অভিনেত্রী প্রীতি জিনতা। জানান, এক বিশেষ কারণে একসময় দিনে টানা ১৮ ঘণ্টা কাজ করতেন তিনি। খবর : হিন্দুস্তান টাইমস

Advertisement

সম্প্রতি আসন্ন ‘ভাইব’ সিনেমার প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রীতি। সেখানেই দীর্ঘ সময় কাজ করা নিয়ে

প্রীতি বলেন, ‘প্রত্যেকের পরিস্থিতি আলাদা। একটা সময় আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। কারণ হলো যত তাড়াতাড়ি সম্ভব এখানে কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে যেন থাকতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমার মাথায় একটাই কথা থাকত, আমি আসব, কাজ শেষ করব। তার পরেই আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।’

সন্তান জন্মের পর পেশাগত কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা নিয়ে গত বছর থেকে বলিউডে বেশ আলোচনার কেন্দ্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। পরিচালক সন্দীপ রেড্ডী বাঙ্গার সঙ্গে এ নিয়ে মতপার্থক্যের জেরে ‘স্পিরিট’ সিনেমা থেকে শেষ পর্যন্ত বাদ পড়েন অভিনেত্রী। মূলত এই ইস্যুকে কেন্দ্র করেই অভিনেত্রীদের কর্মঘণ্টা ও মাতৃত্বকালীন ভারসাম্য নিয়ে বলিউডে শুরু হয় জোর চর্চা। এবার প্রীতি জানালেন সন্তানদের জন্য তিনি দীর্ঘ সময় শুটিং করার অভিজ্ঞতা।

বর্তমানে এই নায়িকা যুক্তরাস্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তিনি নিজের ব্যবসার পাশাপাশি পরিবার নিয়ে সেটেল্ড। ভালো গল্প পেলে তবেই বলিউড সিনেমায় দেখা যায় তাকে।

আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রীতি অভিনীত ‘ভাইব’ শিরোনামে নতুন সিনেমা। যেটি পরিচালনা প্রযোজনা করেছেন কুণাল খেমু। এতে আরও অভিনয় করেছেন, কুণাল, স্পর্শ শ্রীবাস্তব, দীনেশ লাল যাদব, যশপাল শর্মা এবং নবাগতা বংশিকা ধীর।