এমা স্টোনের সঙ্গে ক্রিস পাইনের ‘দ্য ক্যাচ’

মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী এমা স্টোন রোমান্টিক কমেডি ধারায় সিনেমা ‘দ্য ক্যাচ’ দিয়ে আবারও ফিরে আসছেন। ‘বুগোনিয়া’ ও ‘এডিংটন’-এর মতো থ্রিলারের পর তাকে আর দেখা যায়নি। তার রোমান্টিক ঘরানার সিনেমাটি নিয়ে হাইপ দেখা দিয়েছে সর্বত্র। এবার ‘জোম্বিল্যান্ড’ তারকা এমার পর্দার নায়ক কে হচ্ছেন—তা নিয়েই চলছে কানাঘুষা।
শোনা যাচ্ছে, ইউনিভার্সাল পিকচার্সের আসন্ন এই সিনেমায় অস্কারজয়ী অভিনেত্রী প্রথমবারের মতো অভিনেতা ক্রিস পাইনের সঙ্গে জুটি বাঁধতে পারেন। ২০২২ সালে ‘ডোন্ট ওয়ারি ডালিং’-এ ক্রিস পাইনের অনবদ্য রোমান্টিক অভিনয় তাকে ব্যতিক্রম করে তুলেছে। সেই সিনেমার অভিনয় দেখেই ক্রিস পাইনকে এমা স্টোনের সঙ্গে জুটি বাঁধতে আগ্রহী করে তুলেছে পরিচালককে। সূত্র: নিউজ টেইটিন
একজন নারী প্রাইভেট ডিটেকটিভ, যার ক্যারিয়ারের বিশেষত্ব হলো জীবিকার জন্য জালিয়াতি প্রকাশ করা। ঘটনাক্রমে ওই ডিটেকটিভ এমন এক ব্যক্তির প্রতি আকৃষ্ট হন, যে জীবিকার জন্য জালিয়াতি করে বেড়ায়। সিনেমার গল্পটি এর বেশি বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে, গল্পটি প্যাট্রিক ক্যাং ও মাইকেল লেভিনের লেখা চিত্রনাট্যের ওপর ভিত্তি করে তৈরি হবে।
‘স্টার ট্রেক’ অভিনেত্রী এমার এই সিনেমার পরিচালনার দায়িত্বে থাকবেন তার স্বামী ও পরিচালক ডেভ ম্যাককারি। এই সিনেমা মূলত দুটি প্রধান চরিত্রের ওপর দৃষ্টি নিবদ্ধ করাবে। ক্যাট অ্যাটকিনসন ও হেলেন গ্রেগরির টিভি সিরিয়াল ‘দ্য ক্যাচ’ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এর পরই সিদ্ধান্ত আসে, সিরিজটিকে একটি পূর্ণাঙ্গ সিনেমা আকারে দর্শকের সামনে উপস্থাপিত করার।
কয়েক মাস ধরে এমা স্টোন বেশ কয়েকটি সিনেমা বাতিল করেন চিত্রনাট্য পছন্দ না হওয়ায়। তবে স্বামীর পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। ছবিটির প্রতি তার আগ্রহের কথা ছড়িয়ে পড়ার পর, অনেকেই নায়কের চরিত্রের জন্য নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। স্টুডিও এক্সিকিউটিভ এবং প্রযোজকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পর ক্রিস পাইনকে অবশেষে চূড়ান্ত করা হয়। তবে ‘দ্য ক্যাচ’-এ ক্রিসের সম্ভাব্য অভিনয় বিষয়ে ইউনিভার্সাল পিকচার্স এখনো কোনো মন্তব্য করেনি।
প্রধান নারী চরিত্রে অভিনয় করার পাশাপাশি শন লেভি ও ড্যান লেভিনের সঙ্গে এমা স্টোন ‘দ্য ক্যাচ’-এ প্রযোজকের ভূমিকাও গ্রহণ করছেন। ইউনিভার্সালের সিনিয়র ইভিপি প্রোডাকশন ডেভেলপমেন্ট এরিক বেয়ার্স ও ক্রিয়েটিভ এক্সিকিউটিভ জ্যাকলিন গ্যারেল সিনেমাটির সার্বিক তত্ত্বাবধান করবেন।