logo

ইতিহাসে গড়ল ‘নিশি’

ইতিহাসে গড়ল ‘নিশি’
‘নিশি’ সিনেমার পোস্টার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব’ এ নির্বাচিত হয়েছে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো এই উৎসবে নির্বাচিত হয়েছে কোনো বাংলাদেশি চলচ্চিত্র।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, বিশ্বের সর্বপ্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান রাশিয়ার বিখ্যাত ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই ঐতিহাসিক উৎসবের ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালিত চলচ্চিত্রটি।

গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।

নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘বাংলা সিনেমার ইতিহাসে নিশি একের পর এক রেকর্ড গড়ছ, সত্যিই এটা আনন্দের খবর। এই অর্জন শুধু আমাকে নয় আমাদের ফিল্ম ইতিহাসকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করবে।’ ১৬ থেকে ২০ নভেম্বর এই উৎসব রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ৩৫তম এমা অ্যাওয়ার্ড জিতেছিল ছবিটি। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও পুরস্কার জিতে ‘নিশি’।