logo

বলিউডে আগ্রহ নেই অমিতাভের নাতনি নব্যার

বলিউডে আগ্রহ নেই অমিতাভের নাতনি নব্যার

নব্যা নভেলি নন্দা—বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের নাতনি। বচ্চন পরিবারের প্রায় সবাই কোনো না কোনোভাবে রুপালি পর্দার সঙ্গে জড়িত। তবে, রুপালি পর্দায় পা রেখে ব্যবসাকেই বেছে নিলেন নব্যা নভেলি নন্দা। কেন তিনি এ পথে পা মাড়াননি, তা নিয়ে দীর্ঘকাল ধরেই কৌতূহল ছিল।

অমিতাভ বচ্চন থেকে জয়া বচ্চন, অভিষেক থেকে ঐশ্বর্য, কিছুদিন আগে ভাই অগস্তা—সবাই রুপালি পর্দার জাদুকর। কিন্তু ব্যতিক্রম কেবল শ্বেতা বচ্চন নন্দার কন্যা নব্যা নভেলি নন্দা। বচ্চন পরিবারের রক্ত ধমনিতে থাকার পরও গ্ল্যামার দুনিয়ার হাতছানি থেকে নিজেকে বরাবরই সরিয়ে রেখেছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস

অভিনয়ের চেয়ে বাবা নিখিল নন্দার ব্যবসার দিকে টান বেশি ছিল। ছোটবেলা থেকেই বাবার এ্যাসকর্টস গ্রুপে কাজ করার ইচ্ছা ছিল। নব্যা বলেন, ‘আমি অভিনয়ের চেয়ে উদ্যোক্তা হতে চেয়েছি বেশি। বাবার এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম।’

অনেকের ধারণা, পরিবারের নিষেধে নব্যা রুপালি জগতে আসতে পারেননি। এ ব্যাপারে নব্যা স্পষ্ট জানান, পরিবার সবসময় তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে। কোনো ব্যাপারে কেউ বাধা দেয়নি।

বলিউডের জাঁকজমক থেকে দূরে থাকার নাতনির এই সিদ্ধান্তে অমিতাভ বচ্চন গর্বিত। বিগবি নিজেও নাতনির কাজের প্রশংসা করেন এবং সবসময় উৎসাহ দেন।