Advertisement

সিনেমা ছাপিয়ে প্রেমে মশগুল নওমিকা-বেদাঙ্গ

এশিয়া পোস্ট বিনোদন
সিনেমা ছাপিয়ে প্রেমে মশগুল নওমিকা-বেদাঙ্গ
নওমিকা সরণ ও বেদাঙ্গ রায়না। ছবি: সংগৃহীত

পারিবারিক ঐতিহ্য বজায় রেখে বলিউড পর্দায় নাম লেখাতে জোর প্রস্তুতি নিচ্ছেন নওমিকা সরণ। বলিউডের নতুন এই সেনসেশন প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পলের নাতনি। তবে সিনেমায় আসার আগেই শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। ‘দ্য আর্চিস’ তারকা বেদাঙ্গ রায়নার সঙ্গে সম্পর্কের কথা ভাসছে বলিপাড়ায়। সিনেমা ছাপিয়ে এখন নওমিকা-বেদাঙ্গের প্রেম নিয়েই চলছে বেশি চর্চা।

বলিউড ইন্ডাস্ট্রিতে চাউর হয়েছে, ম্যাডক ফিল্মসের প্রযোজনায় একটি সিনেমায় অভিনেতা বেদাঙ্গ রায়নার বিপরীতে দেখা যাবে তাকে। এর আগে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর সঙ্গে রোমান্টিক কমেডিতে অভিনয়ের কথা শোনা গিয়েছিল। তবে দীনেশ বিজানের ম্যাডক ফিল্মসের প্রযোজনায় সেই সিনেমায় আর অভিনয় করা হয়নি রাজেশ খান্নার নাতনি নাওমিকা সরণের।

সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে বলিউডের দুই নতুন সেনসেশন নওমিকা-বেদাঙ্গকে দেখা গেছে। তাদের একসঙ্গে দেখা যেতেই নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের পিভিআর জুহু থেকে বেরোনোর পর নওমিকা ও বেদাঙ্গ একসঙ্গে লিফটের দিকে এগিয়ে যাচ্ছেন। সূত্র: আজকাল

এ সময় পাপারাজ্জিদের ক্যামেরা দেখে লাজুক হাসিতে মুখ আড়াল করার চেষ্টা করছিলেন নওমিকা। তবে বেদাঙ্গকে বেশ সাবলীল দেখায়। তার মধ্যে কোনো জড়তা কাজ করেনি; এমনকি পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাত তুলে সাড়া দেন তিনি।

এর আগে অভিনেত্রী খুশি কাপুরের সঙ্গে বেদাঙ্গের প্রেমের সম্পর্কের গুঞ্জন ছিল বলিপাড়ায়, যা পরে ভেঙে যায়। নেটপাড়ায় এখন জোর চর্চা, খুশি কাপুরের বিচ্ছেদের পর নাকি নওমিকাকে মন দিয়েছেন বেদাঙ্গ। ডিম্পল কাপাডিয়ার নাতনি নওমিকার প্রেম ও বলিউডে অভিষেক নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন সিনেভক্তরা।