logo

স্বামী রাঘব চাড্ডাকে ফুলমার্কস দিলেন পরিণীতি

স্বামী রাঘব চাড্ডাকে ফুলমার্কস দিলেন পরিণীতি

বলিউডের পাওয়ার কাপলদের অন্যতম অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। সাম্প্রতিক সময়ে স্বামী রাঘব চাড্ডার রাজনৈতিক কেরিয়ার নিয়ে চর্চা তুঙ্গে। স্বামী রাজনীতিবিদ আর তিনি অভিনেত্রী। দুটো ভিন্ন পেশার মানুষ হলেও দুর্দান্ত বোঝাপড়া তাদের। পরিণীতির যে কোনো সমস্যায় সবার প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন রাঘব। রাজনীতির কুটিল ঘেরাটোপে আবদ্ধ থাকা টালমাটাল অবস্থায় স্বামীর প্রশংসায় পঞ্চমুখ স্ত্রী পরিণীতি চোপড়া।

গত বছর পুত্রসন্তানের গর্বিত বাবা-মা হয়েছেন এই পাওয়ার কাপল। মাতৃত্বের সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই পরিণীতি ‘মম টক্‌স’ নামে একটি পডকাস্ট শুরু করেছেন। সেখানে স্বামী হিসেবে রাঘবকে ফুলমার্কস দিয়েছেন বলিউড অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার অনলাইন

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন তিনি। অনুষ্ঠানে গর্ভাবস্থাকালীন সময়, সন্তান লালনপালন এবং মাতৃত্বকে ঘিরে সমাজে প্রচলিত নানা ভাবনা ও চ্যালেঞ্জ উঠে আসবে বলে জানা যায়। আর স্ত্রীর এমন উদ্যোগে রাঘব জানান, ‘আমি ভীষণ গর্বিত। অভিনন্দন। সব সময় তোমার পাশে আছি।’

এদিকে, গত সপ্তাহে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বামীর বিপক্ষে নেওয়া এ সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে পরিণীতি বলেন, রাঘবকে চুপ করানোর চেষ্টা করা হচ্ছে, তবে তিনি ভেঙে পড়েননি।