logo
Advertisement

বিধ্বস্ত নেপাল থেকে ফিরলেন খরাজ

এশিয়া পোস্ট বিনোদন
বিধ্বস্ত নেপাল থেকে ফিরলেন খরাজ
অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালের সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক কাটিয়ে অবশেষে সস্ত্রীক নিরাপদে কলকাতায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। গত দুই দিন ধরে তার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে ছিলেন অনুরাগীরা। অবশেষে কলকাতায় পৌঁছে অভিনেতা নিজেই সবাইকে আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী প্রতিভা মুখার্জি সম্পূর্ণ সুরক্ষিত আছেন।

Advertisement

বাংলাদেশের ‘শিকার’ নামক একটি সিনেমার শুটিংয়ের কাজে নেপালের পোখরায় গিয়েছিলেন খরাজ মুখোপাধ্যায়। তবে সেখানে থাকাকালীনই আকস্মিক দুর্যোগের মুখে পড়েন তারা। পোখরা থেকে বহু প্রতিবন্ধকতা পেরিয়ে প্রথমে সড়কপথে ভারতের গোরখপুরে পৌঁছান। সেখান থেকে পরবর্তীতে কলকাতায় ফিরে আসেন তারা।

কলকাতা বিমানবন্দরে নেমে খরাজ ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আমরা অনেক সমস্যা পেরিয়ে গোরখপুর হয়ে কলকাতায় ফিরেছি। আমাদের জন্য বহু মানুষ চিন্তায় ছিলেন। সকলের ভালবাসা ও প্রার্থনায় আমরা নিরাপদে ফিরতে পেরেছি। আশা করছি আগামী দিনে দর্শকদের আরও ভালো কাজ উপহার দিতে পারব।’ অভিনেতা নেপালে আটকে থাকার সময় তার ছেলে বিহু মুখোপাধ্যায় সামাজিকমাধ্যমে সার্বিক পরিস্থিতির আপডেট দিচ্ছিলেন।

একই ছবির শুটিং সূত্রে নেপালে অবস্থান করছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস ও ওপার বাংলার অভিনেতা রজতাভ দত্ত। জানা গেছে, রজতাভ দত্ত দুর্ঘটনা ঘটার আগেই কলকাতায় ফিরে আসেন। অন্যদিকে অপু বিশ্বাস কাঠমান্ডুতে নিরাপদ আশ্রয়ে ছিলেন এবং শুক্রবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিধ্বস্ত নেপাল থেকে ফিরলেন খরাজ