যৌন হেনস্তা থেকে বাঁচতেই টম ক্রুজকে বিয়ে নিকোলের

হলিউড ভুবনের অন্ধকার দিক থেকে বাঁচতে ও যৌন হয়রানি থেকে রক্ষা পেতেই খুব অল্প বয়সে বিয়ে করেন বলে স্বীকার করলেন মার্কিন-অস্ট্রেলীয় অভিনেত্রী, প্রযোজক ও গায়িকা নিকোল কিডম্যান। তারকাখ্যাতির শীর্ষে থাকার পরও ৫৮ বছর বয়সী নিকোল কিডম্যান কেন খুব কম বয়সে বিয়ে করেন—সম্প্রতি এ ব্যাপারটি আরও খোলাসা করেন।
গল্পটা সেই নব্বইয়ের দশকের। ওই সময়ের উঠতি কিন্তু জনপ্রিয় অভিনেত্রী নিকোল কিডম্যান হঠাৎ করেই বিয়ে করেন হলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা টম ক্রুজকে। খুব কম বয়সে কেন বিয়ে করেছিলেন লাইমলাইটে থাকা অভিনেত্রী—সে নিয়ে তোলপাড় চলে বিস্তর, সঙ্গে চলে গবেষণা ও চর্চা। এবার জানা গেল, ইন্ডাস্ট্রিতে নিজের সুরক্ষা রক্ষার্থেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিকোল কিডম্যান।
সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন নিকোল। তিনি কোনো রাখডাক না করেই স্বীকার করেন, ওই সময় সুপারস্টার স্বামী থাকায় তিনি বিনোদন জগতের অন্ধকার দিক থেকে সুরক্ষা পেয়েছিলেন। সূত্র: হলিউড রিপোর্টার
হাওয়াইয়ে জন্মগ্রহণ করা এই অভিনেত্রীর অস্ট্রেলিয়া ও মার্কিন দ্বৈত নাগরিকত্ব রয়েছে। ২২ বছর বয়সে হলিউডের অন্যতম জনপ্রিয় ও স্মার্ট অভিনতো টম ক্রুজকে বিয়ে করেন। ‘হট’ নিকোল কিডম্যানের সেই বিয়ে ঘিরে তখন অনেক কানাঘুষা চলে। সেই প্রশ্নের উত্তর অবশ্য পরে বেশ কয়েকবার দিয়েছিলেন অস্কার বিজয়ী অভিনেত্রী।
অস্কারজয়ী নিকোল বলেন, টম ক্রুজের স্ত্রী হওয়ায় তিনি সব জায়গায় বিশেষ সুবিধা পেয়েছিলেন। এর ফলে অন্যরাও যৌন হয়রানি থেকে নিরুৎসাহিত হতো। তিনি আরও স্বীকার করেন, ক্ষমতার জন্য তিনি খুব অল্প বয়সে বিয়ে করেননি, তিনি বিয়ে করেছিলেন সুরক্ষার জন্য।
তিনি আরও বলেন, ভালোবাসার জন্য বিয়ে করেছি; কিন্তু খুব প্রভাবশালী ও ক্ষমতাবান একজনকে বিয়ে করাটা আমাকে যৌন হয়রানি থেকে রক্ষা করেছিল। আমি তখন খুব শান্তিপূর্ণ পরিবেশ ও নিশ্চিন্তে কাজ করতে পেরেছিলাম। আমি তখন কিছুটা গোটানো স্বভাবের ছিলাম।
১৯৯০ সালে মেগাতারকা টম ক্রুজকে বিয়ে করেন নিকোল কিডম্যান। ২০০১ সালৈ তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৬ সালে তিনির ফের বিয়ে করেন কিথ আরবানকে। এ বছরের জানুয়ারিতে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। প্রযোজনা ও সংগীত নিয়ে ব্যস্ত ৫৮ বছর বয়সী নিকোল সাধারণত তার প্রাক্তন স্বামী টম ক্রুজকে নিয়ে খুব বেশি কথা বলেন না।
টম ক্রুজ ও নিকোল দম্পিতির দুই সন্তান রয়েছে। কোন্নর ক্রুজ ও ইসাবেলা জেইন ক্রুজ। সম্প্রতি বিচ্ছেদ হওয়া কিথ আরবানের ঘরেও সানডে রোজ ও ফেইথ মারগান নামে দুটি সন্তান রয়েছে নিকোল কিডম্যানের।