logo

অল্প বয়সেই জানতে পারি, মা হতে পারব না: শ্রুতি

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
অল্প বয়সেই জানতে পারি, মা হতে পারব না: শ্রুতি
শ্রুতি হাসান। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

‘১৪ বছর বয়সে জানতে পারি, সন্তানধারণ করতে পারব না’ এমন বার্তা দিয়েই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন ভারতের গ্ল্যামারাস অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। তবে ৪০ বছর বয়সে এসে তার এই ভাবনা পাল্টে গেছে বলেও জানান শ্রুতি।

নারীদের একটি সাধারণ হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা হলো পিসিওএস। মাত্র ১৪ বছর বয়সে শ্রুতি হাসানের পিসিওএস ধরা পরে। যার কারণে খুব অল্প বয়স থেকেই নানারকমন শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে।

শ্রুতি বলেন, ‘আমাকে সবসময় বলা হয়েছে, পিসিওএস থাকলে সন্তান ধারণের কথা ভুলে যাও। ১৪ বছর বয়স থেকেই শুনে আসছি, এটা কঠিন হবে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কথাটা আমার মনে এমন ভাবে গেঁথে যায় যে, একটা সময় ধরেই নিয়েছিলেন, মা হওয়া আমার পক্ষে আর সম্ভব হবে না।

তবে এক চিকিৎসকের পরামর্শে তার এই ভুল ধারণা ভেঙে যায়। শ্রুতি বলেন, ‘তিনি আমাকে বুঝিয়েছিলেন, কেন আমার ধারণা ভুল। আমার ভাবনাটাই বদলে দিয়েছিলেন। চিকিৎসক খুব সুন্দর ভাবে বলেছিলেন, যখন তুমি মা হওয়ার জন্য প্রস্তুত হবে, তখন আমরা উপায় খুঁজে নেব।’

চিকিৎসকের সঙ্গে একটি বিশেষ কথোপকথন শ্রুতির ভাবনায় এনেছে পরিবর্তন। সন্তান নেওয়ার তাড়া না থাকলেও, তিনি অন্তত এই সত্যটা মেনে নিতে পেরেছেন যে- মা হতে না পারার কোনো শঙ্কা তার নেই। এই মানসিক মুক্তি অভিনেত্রীর জীবনে এক অন্য মাত্রা যোগ করেছে।