logo

হ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারা

হ্যালোইন লুকে দেশের শোবিজ তারকারা
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

বিশ্বজুড়ে উদযাপিত হ্যালোইন উৎসবের আমেজ এবার দেখা গেল দেশের বিনোদন অঙ্গনেও। হ্যালোইনের থিমে নানা সাজে সেজে এই উৎসবে মেতে ওঠেন দেশের জনপ্রিয় তারকারা।

নজরকাড়া লুকে ধরা দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার হ্যালোইন সাজে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি। কালো লেসের স্লিট গাউনে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এই সুন্দরী।

ছেলেকে নিয়ে হ্যালোইন সাজে ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা শাবনূর।
ছেলেকে নিয়ে হ্যালোইন সাজে ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা শাবনূর।

বাদ যাননি ঢাকাই চিত্রনায়িকা শাবনূরও। বর্তমানে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। সেখান থেকেই ছেলেকে নিয়ে হ্যালোইন সাজে ছবি শেয়ার করেছেন শাবনূর। সকলকে জানিয়েছেন হ্যালোইনের শুভেচ্ছা।

হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে।
হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে।

অন্যদিকে, হ্যালোইন উৎসবে কুমড়ার রাজ্যে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। হ্যালোইন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিলের একটি ফার্মের কুমড়া বাগানে ঘুরে বেড়ানোর সেই অভিজ্ঞতার ছবিই সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।