logo

সাঁতার জানলেও পানিতে ডুবে মৃত্যুতে হতভম্ব রাহুলের গাড়িচালক

সাঁতার জানলেও পানিতে ডুবে মৃত্যুতে হতভম্ব রাহুলের গাড়িচালক

শুটিং করতে গিয়ে সমুদ্রের পানি তলিয়ে গিয়ে রোববার মৃত্যু হয় রাহুলের! চোখের সামনেই ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় হতভম্ব রাহুল অরুণোদয় বন্দ্যোপাধায়ের গাড়িচালক বাবলু।

দীর্ঘ ১৬ বছর ধরে রাহুলের সঙ্গী বাবলু। সুখে-দুঃখে সব সময় রাহুলের পাশে ছায়ার মতো ছিলেন। মৃত্যুর আগেও শুটিং স্পটে উপস্থিত ছিলেন। রাহুল সাঁতার জানলেও চোখের সামনে পানিতে ডুবে তার মৃত্যু মেনে নিতে পারছেন না বাবলু।

ভারতীয় গণমাধ্যম আজকাল ডটইনকে বাবলু বললেন, ‘শুটিংয়ে নায়িকার হাত ধরে পানির দিকে এগিয়ে যাওয়ার দৃশ্য চলছিল। হঠাৎ ঢেউয়ে তলিয়ে যেতে থাকেন নায়িকাসহ রাহুল। টেকনিশিয়ানরা তাদের উদ্ধারে ছুটে যান। দুজনকেই উদ্ধার করা হয়। তখনও দাদার শরীরে প্রাণ ছিল। তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তার বলেন, রাস্তাতেই নাকি সব শেষ হয়ে গিয়েছে।’

চোখের সামনেই পুরো ঘটনাটা ঘটলেও কিছুই করতে পারেননি বলে এখনো বিমর্ষ ড্রাইভার বাবলুর। বাবলুর কথায়, ‘চোখের সামনেই ঘটে গেল সবটা, কিচ্ছু করতে পারলাম না। দাদা তো সাঁতার জানত, কীভাবে এটা হলো একদম বুঝতে পারছি না। এতগুলো বছর মানুষটার ছায়াসঙ্গী হয়ে থেকেছি, আজ যে উনি নেই আমি ভাবতে পারছি না।’