রণবীর কাপুর এবার নিজেকে শান্ত রাখলেন

গভীর রাতে এয়ারপোর্টে উপস্থিত হলেন রণবীর কাপুর। তবে সবাইকে অবাক করে দিয়ে এবার খুবই শান্ত রইলেন বলিউড তারকা। বুধবার রাতে মুম্বাই বিমানবন্দরে তাকে স্টাইলিশ লুকে দেখা গেছে। বরাবর পাপারাজ্জিদের কবলে পড়ে মেজাজ হারালেও এবার তাকে দেখা গেছে একদমই শান্ত। হাসিমুখে সব সামলে শহর ছাড়েন ‘অ্যানিমেল’ খ্যাত তারকা।
এ মুহূর্তে বলিউডেরে অন্যতম দামি ও ব্যস্ত তারকাকে বুধবার রাতে এয়ারপোর্টে সম্পূর্ণ কালো পোশাকে ড্যাশিংরূপে দেখা যায়। কালোর সঙ্গে লাল-সাদা স্নিকার্স এবং সানগ্লাস পরে অভিনেতা তার সাজকে ক্যাজুয়াল অথচ আকর্ষণীয় রেখেছিলেন। সূত্র: ফিল্মফেয়ার অনলাইন
এর আগে বেশ কয়েকবার বিরক্ত করায় পাপারাজ্জিদের সঙ্গে দুর্ব্যবহার করেন রণবীর। সম্প্রতি একটি অনুষ্ঠানেও একই চিত্র দেখা যায়। তবে এবার গাড়ি থেকে নামার পর বিমানবন্দরের ভেতরে যাওয়ার আগে তিনি পাপারাজ্জিদের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করেন। হাত নেড়ে শুভেচ্ছাও জানান। তার সাবলীল ভ্রমণশৈলী এবং স্বচ্ছন্দ ভাবভঙ্গি দ্রুতই অনলাইনে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।
অনেকেই ধারণা করছেন, স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে দেখা করতেই তিনি বিদেশ যাচ্ছেন।
রণবীর কাপুর বলিউডের সবচেয়ে বড় বাজেটে নির্মিতব্য ‘রামায়ণ’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি রামের ভূমিকায় অভিনয় করবেন। নীতেশ তিওয়ারি পরিচালিত এই বহুল প্রতীক্ষিত মহাকাব্যের প্রথম পর্ব এ বছরের দিওয়ালিতে মুক্তি পাওয়ার কথা। সিনেমাটি ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।