রাশমিকা-বিজয়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম ছবি প্রকাশ

আর মাত্র একদিন পরই গাঁটছড়া বাঁধবেন ভারতের ন্যাশনাল ক্র্যাশ রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। জমকালো রাজকীয় ধাঁচে হায়দরাবাদের তাজ কৃষ্ণায় অনুষ্ঠিত হবে বিয়ের কার্যক্রম। এই জুটি সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের প্রাক-অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করেছেন, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উন্মাদনা।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা-বিজয় দেবরাকোন্ডার প্রেমের গুঞ্জন চলছিল দীর্ঘদিন। গুঞ্জন প্রথম চাউর হয় ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর। দুজনই বিষয়টি নিয়ে রহস্য রেখে দেন। অবশেষে গুঞ্জন সরিয়ে চার হাত এক হতে যাচ্ছে।
‘গীতা গোবিন্দম’-এর পর ‘ডিয়ার কমরেড’ নামে আরও একটি সিনেমা করেছেন একসঙ্গে, যেটি মুক্তি পায় ২০১৯ সালে। দুটি সিনেমাই খুবই ব্যবসাসফল ও প্রশংসিত হয়েছিল। তখনই রাশমিকা মান্দানা পরিণত হন জাতীয় ক্র্যাশে। এ জুটির তৃতীয় সিনেমা রানাবালি মুক্তি পাবে এ বছরের ১১ সেপ্টেম্বর।
প্রাক-বিবাহ উৎসবের জন্য তারা বেছে নেন উদয়পুরের বিলাসবহুল আইটিসি মেমেন্টোস, যা তার প্রাসাদীয় স্থাপত্য। এরই মধ্যে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের সদস্য এবং চলচ্চিত্র জগতের নির্বাচিত অতিথিরা উদয়পুরে পৌঁছেছেন উৎসবে অংশ নিতে।
রাশমিকা ও বিজয় একটি জাপানি থিমযুক্ত প্রাক-বিবাহ নৈশভোজের আয়োজনের ছবি শেয়ার করেছেন। সাজসজ্জা থেকে শুরু করে রান্না—অনুষ্ঠানে সবই ছিল প্রাণবন্ত।
বিয়ে অনুষ্ঠানের পর নবদম্পতি ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণে একটি জমকালো অভ্যর্থনার আয়োজন করবেন। তারকাখচিত ওই অনুষ্ঠানে বলিউড এবং টলিউড উভয় দেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।