logo
Advertisement

আল্লু-দীপিকা জুটি রোমাঞ্চিত করবে ভক্তদের

আল্লু-দীপিকা জুটি রোমাঞ্চিত করবে ভক্তদের

হিন্দি ও সাউথের সাড়া জাগানো পরিচালক অ্যাটলি তার নতুন একটি সিনেমায় আল্লু আর্জুন ও দীপিকা পাড়ুকোনেকে নিশ্চিত করেছেন। আর এ ঘোষণায় তাৎক্ষণিকভাবে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। ভারতীয় সিনেমার দুই ইন্ডাস্ট্রির দুই স্টাইলিশ আইকনকে প্রথমবারের মতো দেখা যাবে জুটি হিসেবে।

আবেগ, অ্যাকশন ও দর্শনের মিশ্রণে বৃহৎ পরিসরে বিনোদনমূলক সিনেমা তৈরির জন্য অ্যাটলি কুমারের জুড়ি মেলা ভার। তার আসন্ন সিনেমার নাম এখনও চূড়ান্ত না হলেও একটি কোড দেওয়া হয়েছে—এএ২২#এ৬। সিনেমা ভুবনের দুই ক্যারিশম্যাটিক তারকা আল্লু ও দীপিকার সঙ্গে অ্যাটলির যুক্ত হওয়া মানে, সেটি ধুমধাড়াক্কা সিনেমাটিক ইভেন্টগুলোর মধ্যে একটি হবে। সূত্র: দ্য সিয়াসাট ডেইলি

অ্যাটলির ও আল্লু-দীপিকা জুটিতে সত্যিকার অর্থেই পরিপূর্ণ একটি প্যান-ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে। পুষ্পাখ্যাত আল্লু অর্জুনের জনপ্রিয়তা তেলুগু ইন্ডাস্ট্রি ছাড়িয়ে বিশ্বব্যাপী। অন্যদিকে দীপিকা পাড়ুকোনেও বিশ্বব্যাপী হিন্দি সিনেমার সবচেয়ে স্বীকৃত মুখগুলোর একটি।

নুতন এই সিনেমা নিয়ে চারপাশে গুঞ্জনের সবচেয়ে বড় কারণ হলো, এটি একেবারে নতুন অনস্ক্রিন জুটি। আল্লু ও দীপিকা দুজনই নিজেদের অভিনয়ে সব সময় স্বতন্ত্রতা বজায় রাখেন। দীপিকা পাড়ুকোন ওম শান্তি ওম-এ শান্তিপ্রিয়া, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-তে নয়না এবং চেন্নাই এক্সপ্রেস-এ অবিস্মরণীয় মীনাম্মার মতো আইকনিক চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে, আল্লু অর্জুন পুষ্পা ফ্র্যাঞ্চাইজিতে পুষ্পা রাজের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় এক চরিত্র হয়ে ওঠেন। তাই এ ধরনের আইকনিক চরিত্রের জন্য পরিচিত দুই অভিনেতাকে একসঙ্গে কাজ করতে দেখা স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়িয়ে তোলে।

আল্লু অর্জুনকে সিনে ইন্ডাস্ট্রির সেরা নৃত্যশিল্পী হিসেবেই বিবেচনা করা হয়। বিভিন্ন সিনেমায় তার সিগনেচার মুভগুলো ভাইরাল হয়ে ওঠে। দীপিকা পাড়ুকোনেও ‘বেশরম রঙ’, ‘বালাম পিচকারি’সহ কিছু স্মরণীয় গানে অনবদ্য পারফর্ম করেন। তাই দর্শক-ভক্তরা এই জুটি একসাথে কেমন নাচবে, তা দেখার জন্য আগ্রহী।

সবচেয়ে বড় কথা, ভারতীয় সিনেমায় অ্যাটলি হলেন ‘লাকি চার্ম’। তার দুর্দান্ত সিনেমাটিক ভিশন সবাইকে আকর্ষণ করে। ‘জাওয়ান’, ‘মার্শাল’, ‘থেরি’, ‘বিগিল’-এর মতো সিনেমায় তিনি দর্শনের সঙ্গে আবেগ ও অ্যাকশনের এক অদ্ভূত মিশ্রণে দর্শককে বিমোহিত করেন। বিজয় থালাপাতির সম্ভাব্য শেষ সিনেমা ‘জানা নায়াগন’ খুব শিগগির মুক্তি পাবে।

দুই হাইভোল্টেজ অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে সুপার লাকি চার্ম অ্যাটলির এই প্যান-ইন্ডিয়ান সিনেমাটি দর্শকদের মধ্যে সাড়া জাগাবে নিশ্চিত।