logo
Advertisement

শাহরুখ খানের মুখোমুখি অনীত পাড্ডা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
শাহরুখ খানের মুখোমুখি অনীত পাড্ডা
ডিসেম্বরে মুখোমুখি হতে যাচ্ছে শাহরুখ খান ও অনীত পাড্ডার সিনেমা। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর হতে যাচ্ছে বলিউডের জন্য মারকাটারি একটি মাস। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছেন ইন্ডাস্ট্রিতে প্রায় নবাগত অভিনেত্রী অনীত পাড্ডা। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘কিং’ ও অনীতের ‘শক্তিশালিনী’।

বলিউড বাদশা শাহরুখ খান বহুল প্রতীক্ষিত ‘কিং’ দিয়ে পুরোপুরি প্রস্তুত আগামী ডিসেম্বরে পর্দা কাঁপাতে। অন্যদিকে ‘সাইয়ারা’ দিয়ে বলিউড মাতানো অনীত পাড্ডা ‘শক্তিশালিনী’র মাধ্যমে ম্যাডক হরর ফিল্ম ইউনিভার্সে যোগ দিয়েছেন।

বলিউডে শাহরুখের জনপ্রিয়তা ও প্রভাবে তার সিনেমা মুক্তির সময় এড়িয়ে যেতে চান অনেকে। দীপিকা পাডুকোনে ও মেয়ে সুহানাকে নিয়ে সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ হয়েছে ২৫ ডিসেম্বর। একদিন আগে ২৪ ডিসেম্বর বড় পর্দায় আসতে যাচ্ছে ‘শক্তিশালিনী’। তাই বছরের শেষ সপ্তাহটি হতে যাচ্ছে রমরমা।

ভারতীয় গণমাধ্যম ফিল্মফেয়ার ডটকম সূত্রে জানা গেছে, বাংলা লোককথা ও পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটি ভালো ও মন্দের চিরন্তন লড়াইকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এত অনীত পাড্ডা এক প্রতিহিংসাপরায়ণ নারী ভূতের চরিত্রে অভিনয় করেন। গল্পটি গাছ ও জলাশয়ে বসবাসকারী সেই নারী ভূতকে নিয়ে, বিশ্বাসঘাতকতা করে নৃশংসভাবে তাকে হত্যা করায় সে পুরুষদের শাস্তি দেয়।

তবে ফিল্মফেয়ারের ওই প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়, ‘শক্তিশালীনি’র নির্মাতারা চাইছেন তারিখ পিছিয়ে শাহরুখ খানের মতো হেভিওয়েটের সিনেমার সঙ্গে সংঘর্ষ এড়াতে। এ জন্য নির্মাতারা একটি নতুন তারিখ খুঁজছেন। নতুন তারিখ পাওয়া না গেলে নির্ধারিত তারিখেই বড় পর্দায় ‘শক্তিশালিনী’ মুক্তি পাবে বলে জানা যায়।