Advertisement

‘ধুম ৪’-এ থাকছেন না রণবীর কাপুর

এশিয়া পোস্ট বিনোদন
‘ধুম ৪’-এ থাকছেন না রণবীর কাপুর

জনপ্রিয় হিন্দি অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘ধুম ৪’-এ অভিনয় করবেন বলিউড তারকা রণবীর কাপুর—বেশ কিছু দিন ধরেই এমন গুঞ্জন ভাসছিল বিনোদন অঙ্গনে। তবে এবার সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রজেক্টের সঙ্গেই তিনি যুক্ত নন। আপাতত তার পুরো মনোযোগ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা দুটির ওপর।