‘তুফানের জন্য তৈরি থাকুন...কারণ’

অভিনয়ে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সময়টি বেশ ভালোই যাচ্ছে। কারণ শেষ দুটি সিনেমায় তাকে শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যা ভারতীয় বক্স অফিসে দারুণ সাফল্য এনে দেয়। এবার এই নায়িকার ‘ইথা’ শিরোনামে নতুন আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে আসছে ডিসেম্বর।
‘স্ত্রী ২’-এর ব্লকবাস্টার সাফল্যের পর শক্তিশালী চরিত্রকেন্দ্রিক চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা হলে ফিরতে চলেছেন শ্রদ্ধা কাপুর। তবে তার ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আগামী ২৮ আগস্ট ২০২৬-এর বদলে শ্রদ্ধা কাপুরের ইথার মুক্তি স্থগিত করা হয়েছে। নির্মাতারা বিশ্বব্যাপী এটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করেছেন ৪ ডিসেম্বর।
‘ইথা’ ছবিটি শ্রদ্ধা কাপুর এবং পরিচালক লক্ষ্মণ উতেকর, উভয়ের জন্যই অত্যন্ত বিশেষ। কারণ দুজনেই ৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা করা সিনেমা ‘স্ত্রী ২’ এবং ‘ছাবা’ উপহার দেওয়ার পর ফের বড় পর্দায় ফিরছেন। কাকতালীয়ভাবে, এই দুটি সফল চলচ্চিত্রই প্রযোজনা করে ম্যাডক ফিল্মস।
‘ইথা’-র নতুন মুক্তির তারিখ ঘোষণা করে ম্যাডক ফিল্মস। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘‘তুফানের জন্য তৈরি থাকুন...কারণ ‘ইথা’ আসছে, ৪ঠা ডিসেম্বর!”
শ্রদ্ধা কাপুর ছাড়াও ‘ইথা’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন রনদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, অনন্ত জোশী, সিদ্ধার্থ যাদব এবং আরও অনেকে। সিনেমাটি ভারতের মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য সম্রাজ্ঞী ভিঠাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে।
.png)

