গুলির খবর শুনেই টাইগারের বাড়িতে সাবেক প্রেমিকা দিশা

বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ। রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কে একটি ক্লাবে ফুটবল খেলে গাড়িতে ফেরার সময় অভিনেতাকে গুলি করা হয়।
ঘটনার পর প্রাথমিক তথ্যে, মোটরসাইকেলে আসা তিন বন্দুকধারী টাইগারের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। গাড়িচালক গুলিবিদ্ধ হওয়ার পর নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন অভিনেতা।
অভিনেতার ওপরে গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই টাইগারের বাড়িতে যান সাবেক প্রেমিকা দিশা পাটানি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেশ উদ্বিগ্ন অবস্থায় দ্রুত বাড়ির ভেতরে ঢুকছেন তিনি। সামনে থাকা সাংবাদিক ও ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করেন দিশা।
কাজের সূত্র ধরে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। একটা সময় টাইগার ও দিশার প্রেমের গুঞ্জন শোনা যেত। দুজনেই কেউই সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে স্বীকার করেননি।