logo

রাখি সাওয়ান্ত মিথ্যা প্রেমে ফাঁসিয়েছিলেন অভিনবকে

রাখি সাওয়ান্ত মিথ্যা প্রেমে ফাঁসিয়েছিলেন অভিনবকে

প্রেম আর বিচ্ছেদ বিনোদন জগতের জন্য যেন এক ছেলেখেলা। দু-চারটা ব্যতিক্রম ছাড়া হরহামেশাই প্রেম-বিচ্ছেদের ঘটনা ঘটছে। এর মধ্যে বিগ বস তারকা অভিনব শুক্লার সঙ্গে রুবিনা দিলাইকের সম্পর্ক একদমই আলাদা। তাদের সেই সংসারে ঝামেলা হয়েছিল ঠিকই, তবে তা মিটেও গেছে। আর তা মিটিয়েছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত। সম্প্রতি অভিনেত্রী নিজেই এ দাবি করেন।

যমজ সন্তানের মা-বাবা রুবিনা-অভিনবের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বিয়ের পরপরই। এক পর্যায়ে আলাদাও হয়ে যেতে চেয়েছিলেন। অভিনবের সঙ্গে মিথ্যা প্রেম করে রুবিনার সঙ্গে তার সম্পর্ক মজবুত করেন রাখি সাওয়ান্ত। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, ‘রুবিনা ও অভিনবের প্রায় বিচ্ছেদ হয়ে যাচ্ছিল। ঠিক করলাম, ওদের সম্পর্ক আমিই ঠিক করব। তখন অভিনবকে মিথ্যে প্রেমের জালে ফাঁসালাম, যাতে রুবিনা নিজের স্বামীর কাছে ফিরে আসে। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে।’ সূত্র: আজকাল

সমাজমাধ্যমে মন্তব্যটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন রাখি। তবে রাখির দাবি, তার মিথ্যা প্রেমের কারণে তাদের সম্পর্ক মজবুত হয়েছে এবং দুজনের বিয়ে টিকে গেছে।

রুবিনা ও অভিনব দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালে হিমাচল প্রদেশে বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু কিছুদিন না যেতেই বনিবনা না হওয়ায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ঠিক সে সময় ‘বিগ বস ১৪’-এ প্রতিযোগী হিসেবে যোগ দেন এই দম্পতি। সেখানে ছিলেন রাখি সাওয়ান্তও। সেই প্রতিযোগিতাতেই ঘটে সব নাটকীয়তা। আর খুঁজে পান একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।