ইমরান হাশমির সঙ্গে তুলনা পাকিস্তানি অভিনেত্রীর

পাকিস্তানি বিনোদন ভুবনের নতুন সেনসেশন আলোচিত ও জনপ্রিয় মুখ সাহার হাশমি। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী ‘জুলম’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে খুব অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন। বর্তমানে জিও টিভির ‘শাইদাই’ এবং হাম টিভির ‘জানজিরেই’ নাটকে দুর্দান্ত অভিনয় করছেন এই তারকা। কিছু নাটকে সাহসী দৃশ্যের জন্য নেটিজেনরা তাকে ভারতীয় অভিনেতা ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির সঙ্গে তুলনা করছেন।
বিনোদন ভুবনে অবস্থান পোক্ত করতে সব সময় তারকারা কিছুটা খোলামেলা পোশাকে পরেন। তবে পাকিস্তানি নাটকে কিছুটা রক্ষণশীলতা চোখে পড়ে। তবে কিছুটা ব্যতিক্রম পাকিস্তানি ছোটপর্দার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী সাহার হাশমি।
দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি পর্দার সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়ের জন্য সম্প্রতি বেশ আলোচনায় এসেছেন সাহার। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা আবেগ প্রকাশের ক্ষেত্রে তিনি বেশ খোলামেলা। এর আগে বহুল জনপ্রিয় ‘মন মাস্ত মালাং’ নাটকের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাহসী দৃশ্যগুলো নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল।
অন্যদিকে, বলিউড অভিনেতা ইমরান হাশমি নব্বই বা দুই হাজারের দশকের শুরুতে তার বোল্ড অভিনয় এবং কিসিং সিনের জন্য ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি ভিন্নধর্মী কাজের মাধ্যমে নিজের সেই ইমেজ পরিবর্তন করেছেন।
বর্তমানে পাকিস্তানি দর্শকরা সাহার হাশমির সঙ্গে ইমরান হাশমির তুলনা টানছেন। নেটিজেনদের মতে, সহ-অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য বা আলিঙ্গনের ক্ষেত্রে সাহারও ইমরান হাশমির মতোই বেশ সাহসী ও সাবলীল। পাশাপাশি তোদের নামের শেষ অংশে মিল রয়েছে; দুজনের নামের শেষেই রয়েছে হাশমি। নামের মিলের পাশাপাশি পর্দায় এই সাহসী রূপের কারণেই মূলত দুই তারকাকে মিলিয়ে দেখছেন দর্শকরা।






