মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জন
এশিয়া পোস্ট বিনোদন

খবরের শিরোনাম হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। খুব শিগগিরই তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।
জানা গেছে, চলতি বছর ডিসেম্বরেই নাকি বিয়ে সারবেন এই সুন্দরী। পাহাড়ের কোলে কালিম্পংয়েই হতে চলেছে এই জমকালো আয়োজন।
শোনা যাচ্ছে, পাত্রের নাম সিদ্ধার্থ। তিনি মিডিয়া ইন্ডাস্ট্রির কেউ নন। বর্তমানে ভারতের নৌবাহিনীতে কর্মরত আছেন। তবে কবে বিয়ে হবে কিংবা মিমির সঙ্গে কীভাবে পরিচয়, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আর অভিনেত্রীও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মিমি চক্রবর্তী। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও যোগ দেন তিনি এবং সংসদ সদস্য নির্বাচিত হন এই অভিনেত্রী।

