Advertisement

মুখ থুবড়ে পড়ল আলিয়ার ‘আলফা’

এশিয়া পোস্ট বিনোদন
মুখ থুবড়ে পড়ল আলিয়ার ‘আলফা’
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত বহুল আলোচিত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘আলফা’ বক্স অফিসে চরম বিপর্যয়ের মুখে পড়েছে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির ব্যবসায়িক গ্রাফে বড় ধরনের পতন লক্ষ করা গেছে। দ্বিতীয় সপ্তাহের শেষ দিনে মাত্র ৫৫ লাখ রুপি যোগ করে ১৪ দিন শেষে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৫৩.৪৫ কোটি রুপি। খবর: পিঙ্কভিলা

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটি এখন প্রেক্ষাগৃহে তার শেষ দিনগুলো পার করছে। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ‘আলফা’র আয় কমেছে প্রায় ৮০ শতাংশ। প্রথম সপ্তাহে যেখানে সিনেমাটি ৪৫.২৫ কোটি রুপি আয় করেছিল, সেখানে দ্বিতীয় সপ্তাহে এটি মাত্র ৮.২০ কোটি রুপি তুলতে পেরেছে।

ট্রেড অ্যানালিস্টদের মতে, ভারতীয় বক্স অফিসে নারীপ্রধান অ্যাকশন ঘরানার সিনেমা বরাবরই দর্শক টানতে হিমশিম খায়। তার ওপর ‘টাইগার ৩’ এবং সাম্প্রতিক ‘ওয়ার ২’-এর আশানুরূপ ব্যবসা না করায় ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’ কিছুটা ব্যাকফুটে ছিল। সব মিলিয়ে শুরু থেকেই ‘আলফা’র ওপর বেশ ঝুঁকি ছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও এটি যে ৫০ কোটির ঘর পার করতে পেরেছে, তা কিছুটা স্বস্তির হলেও চূড়ান্ত বাণিজ্যিক বিচারে এটি ব্যর্থ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি রূপির বেশি। যশরাজ স্পাই ইউনিভার্সের এই সিনেমাটি নির্মাণ করেছেন শিব রাওয়াইল। এতে আলিয়াও শর্বরী ছাড়াও আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওয়ালের মতো অভিনেতা। সিনেমার গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে হাজির হতে দেখা যায় অভিনেতা হৃতিক রোশনকে।