logo

এআই বিপত্তিতে আদালতের শরণাপন্ন হলেন কৃতি শ্যানন

এআই বিপত্তিতে আদালতের শরণাপন্ন হলেন কৃতি শ্যানন
কৃতি শ্যানন। ছবি: ইন্সটাগ্রাম থেকে

দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। প্রযুক্তির অপব্যবহারে সাধারণ মানুষের পাশাপাশি এখন হেনস্তার শিকার হচ্ছেন শোবিজ তারকারাও। ছবি-কণ্ঠ নকল করে সামাজিকমাধ্যমে ভুয়া কনটেন্ট তৈরির এই ধারাবাহিকতায় এবার নাম যুক্ত হলো বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের।

সম্প্রতি নিজের ডিজিটাল সত্তা সুরক্ষায় দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চে মামলার শুনানিকালে ব্যক্তিসত্তার অধিকার বিষয়ে প্রয়োজনীয় আইনি রায়, গবেষণাপত্র ও প্রাসঙ্গিক নথি জমা দেওয়ার জন্য কৃতির আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৯ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

কৃতি শ্যানন। ছবি: ইন্সটাগ্রাম থেকে
কৃতি শ্যানন। ছবি: ইন্সটাগ্রাম থেকে

নাম, ছবি, ডিপফেক কিংবা এআই কনটেন্ট বানিয়ে ভুয়া পণ্যের প্রচারে তারকাদের অপব্যবহার ঠেকাতে আইনি পথ বেছে নিচ্ছেন অনেকেই। কৃতির আগেও অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার ও ডিজিটাল ছদ্মপরিচয় রোধে আদালত থেকে নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষার আইনি আদেশ পান একাধিক তারকা।

চলতি বছর ১৯ জুন মুক্তিপ্রাপ্ত ‘ককটেল ২’ সিনেমায় দেখা গিয়েছিল কৃতি শ্যাননকে। বক্সঅফিসে খুব একটা দাপট দেখাতে পারেনি সিনেমাটি। গল্পের দুর্বলতার পাশাপাশি সিনেমায় অ্যালি চরিত্রে অভিনয় করে সমালোচিত হয়েছিলেন কৃতি। এবার আদালতের দারস্থ হয়ে আবারও আলোচনায় এলেন এই সুন্দরী।