বলিউড খানদের এ বছরের সিনেমা

একটা সময় ছিল যখন বলিউডের পর্দা মানেই ছিল খানদের রাজত্ব। বলিউড ভাইজান সালমান খান, বাদশা শাহরুখ খান, মিস্টার পারফেকশনিস্ট আমির খানের পর্দায় উপস্থিতি মানে ছিল ধুমধাড়াক্কা ব্যবসা। এরপর সেই ‘খান’ তালিকায় আরও যোগ দেন সাইফ আলী খান। পতৌদির নবাব সাইফ আলী খানও দাপিয়ে বেড়ান বলিউড। তিন দশকেরও বেশি সময় ধরে ‘খান’রা ভারতীয় সিনেমায় প্রভাবশালী ভূমিকা রেখে চলেছেন। বেশ কয়েক বছর ধরে নতুন প্রতিভা উঠে এলেও বলিউড ইন্ডাস্ট্রিতে এই চার খানের সিনেমা নিয়ে উন্মাদনা রয়েই গেছে। তাদের উচ্চাকাঙ্ক্ষী ও বিগ বাজেটের প্রকল্পগুলোর জন্য অপেক্ষায় থাকেন বিশ্বব্যাপী ভক্ত-অনুরাগীরা। ২০২৬ সালে এই খান চতুষ্টয়ের কী কী সিনেমা আসবে—সে নিয়েই আয়োজন।
১. শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খানের এই বছরের সেরা চমক হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘কিং’। সিনেমাটি বছেরের শেষ দিকে পর্দায় আসেবে। এরই মধ্যে ‘কিং’ নিয়ে সর্বত্র আলোচনা চলছে। সুজয় ঘোষ ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। ‘কিং’ দিয়ে সুহানার বলিউডের বদ পর্দায় অভিষেক হতে যাচ্ছে। অভিষেক বচ্চনও থাকছেন এতে। এই সিনেমায় আরও আছেন দীপিকা পাড়ুকোন, অনীল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি এবং রাঘব জুয়েল। ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে আলোড়ন তোলার পর ভক্তরা দীর্ঘ সময় ধরে ‘কিং’-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২. সালমান খান

‘ব্যাট অব গালওয়ান’ দিয়ে এই বছর সালমান খান বড় পর্দায় আসবেন। ২০২৬ সালের স্লটে এটি তার সবচেয়ে বড় প্রজেক্ট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড় বাজেটের এই সিনেমায় সালমান খান কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি নিয়ে সালমান খান খুবই উচ্ছ্বসিত। অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমায় চিত্রাঙ্গদা সিং প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন এবং সালমানের চরিত্রের প্রতি আবেগঘন সঞ্চালক হিসেবে কাজ করেছেন। বলিউড ভাইজানকে শেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের অ্যাকশন ড্রামা ‘সিকান্দারে’। সেটি নিয়ে আলোচনা থাকলেও খুব বেশি সফল হতে পারেনি। তাই ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে সিালমান খুবই আশাবাদী।
৩. আমির খান

কয়েকটি সিনেমা বক্স অফিসে সফল না হওয়ায় রীতিমতো হতাশ ছিলেন আমির খান। তবে ‘সিতারে জমিন পার’-এর সাফল্য তাকে আবার উৎসাহ জোগায়। এর পর থেকে আমির খানের ভক্তরা তার পরবর্তী সিনেমার জন্য অধীর হয়ে আছেন। এই বছর সম্ভবত আমির খান হতাশ করতে যাচ্ছেন ভক্তদের। এ বছর পূর্ণাঙ্গ ভূমিকায় আমিরের ‘দাদাসাহেব ফালকে’র জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র নির্মাতা আসার কথা ছিল। এতে আবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন। তবে, চিত্রনাট্য সংশোধন এবং সৃজনশীল মতপার্থক্যের কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তাকে শেষবার দেখা গিয়েছিল বীর দাস পরিচালিত ‘হ্যাপি প্যাটেল: খাতরনাক জাসুস’-এ, যেখানে আমির একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
৪. সাইফ আলী খান

পতৌদির নবাব সাইফ আলী খানের আসন্ন সিনেমা ক্রাইম থ্রিলার ‘কর্তব্য’। এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। সিমেনাটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। পুলকিত পরিচালিত এই ছবিতে সাইফ আলীকে কর্তব্যপরায়ণ, পরিবার ও ন্যায়বিচারের মধ্যে বিভক্ত একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। সিনেমায় আরও দেখা যাবে রসিকা দুগল ও সঞ্জয় মিশ্রকে দেখা যাবে। এটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাইফের আরেকটি বড় প্রজেক্ট হলো প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’। ১৭ বছর পর অক্ষয় কুমারের সঙ্গে সাইফের পুনর্মিলন হতে যাচ্ছ ‘হাইওয়ান’ সিনেমা দিয়ে। এটি মালায়লাম হিট ছবি ‘ওপ্পাম’-এর রিমেক। এরই মধ্যে এর শুটিং শেষ হয়েছে। তারিখ ঠিক না হলেও এ বছরই এটি পর্দায় আসবে।