logo

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই প্রেমিকাকে নিয়ে হৃতিকের আবেগঘন বার্তা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই প্রেমিকাকে নিয়ে হৃতিকের আবেগঘন বার্তা
হৃতিক রোশন ও সাবা আজাদ। ছবি: হৃতিকের ইন্সটাগ্রাম থেকে

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই প্রেমিকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে আলোচনায় এসেছেন বলিউড তারকা হৃতিক রোশন। এমনকি, সাবা আজাদের সঙ্গে সম্পর্কের পাঁচ বছর উদযাপনের বিশেষ কিছু মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন হৃতিক। কখনও সমুদ্রের ধারে, কখনও বা মাঝ আকাশে হেলিকপ্টারে কিংবা রেস্টুরেন্টে সাবা আজাদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

পোস্টের ক্যাপশনে সাবা আজাদকে উদ্দেশ করে হৃতিক লেখেন, ‘এটা আসলে আমাদের জন্মদিন। পাঁচ বছর পূর্ণ হওয়ার অনেক শুভেচ্ছা, আমার ভালবাসা।’

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০২২ সালে অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক রোশন। তবে কয়েক মাস আগেই একটি ডেটিং অ্যাপে এ তারকার আইডির দেখা মেলায় সবাই ধারণা করেন হয়তো সাবা আজাদের সঙ্গেও সম্পর্কের ইতি টানতে চলেছেন হৃতিক।