logo

সুপারস্টার রজনীকান্তের জেলার ২-এর দাপট

সুপারস্টার রজনীকান্তের জেলার ২-এর দাপট
‘জেলার ২’ সিনেমায় সুপারস্টার রজনীকান্ত। ছবি: এক্স

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সিনেমা ‘জেলার ২’ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রায় তিন বছর পর জেলার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি নিয়ে হাজির হয়ে বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। নতুন এই সিক্যুয়েলে অতিথি চরিত্রে দেখা গেছে হৃতিক রোশান, জ্যাকি শ্রফ, মোহনলালকে।

সিনেমাটি ভারতে দেড় হাজার ও বিশ্বব্যাপী ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়কৃত সিনেমার শীর্ষে রয়েছে ‘জেলার ২’। প্রথম দিন সিনেমাটির আয় ১২৫.২৫ কোটি রুপি। দ্বিতীয় স্থানে থাকা ‘জন নায়াগান’-এর আয় ৮১.০৫ কোটি রুপি।

জানা গেছে, মুক্তির প্রথম দিনে ৩০০ কোটি রুপি বাজেটের ‘জেলার ২’ শুধু ভারতে আয় করেছে ৫৯.৭০ কোটি, বাকি আয় ভারতের বাইরে থেকে হয়েছে।

২০২৩ সালের ১০ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল ‘জেলার’। মুক্তির আগেই সাড়া ফেলা ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্য পায় এবং মোট আয়ের পরিমাণ দাঁড়ায় ৬০০ কোটি রুপির বেশি।