logo

নসীবের জন্য ঢাকায় মুকেশ ঋষি

নসীবের জন্য ঢাকায় মুকেশ ঋষি
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এই অভিনেতাকে স্বাগত জানান প্রযোজক আরশাদ আদনান। ছবি: প্রযোজকের সৌজন্যে

ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেতা মুকেশ ঋষি, অভিনয় করবেন ঈদের সিনেমা ‘নসীব’-এ। বলিউডের জনপ্রিয় এই খল অভিনেতা বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় পৌঁছেছেন। ‘প্রিয়তমা’ খ্যাত প্রযোজক আরশাদ আদনানের গল্প ভাবনা ও প্রযোজনায় নির্মিতব্য ‘নসীব’ সিনেমায় খলচরিত্রে দেখা যাবে তাকে।

এমডি ইকবাল পরিচালিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মাসেই উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন এই ভারতীয় অভিনেতা।

Advertisement

নব্বইয়ের দশক থেকে শক্তিশালী শারীরিক গঠন ও গম্ভীর কণ্ঠস্বরের কারণে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পান মুকেশ ঋষি। হিন্দি সিনেমার পাশাপাশি তিনি তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও পাঞ্জাবি ভাষার অসংখ্য চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’ ও ‘লাল বাদশাহ’, সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’ ও ‘বন্ধন’। এছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম এবং ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।