হঠাৎ কেন হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলী খান

হঠাৎই কান্নায় ভেঙে পড়লেন বলিউড অভিনেত্রী সারা আলী খান! স্বর্ণমন্দিরে তার এমন আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় নেটদুনিয়া!
আসন্ন সিনেমা ‘উড়তা তীর’-এর মুক্তির আগে অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়েছিলেন সারা। সাদা পোশাকে সেখানে প্রার্থনা করতে দেখা যায় দুই তারকাকে। তবে সবার নজর আটকে যায় সারার কান্নায়!

জানা গেছে, স্বর্ণমন্দির দর্শনের পর মা অমৃতা সিংকে ভিডিও কলে মন্দিরটি দেখাতে চেয়েছিলেন সারা। কিন্তু সেখানে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় তা সম্ভব হয়নি। এরপরই আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।
সারার কান্নার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার আবেগকে স্বাভাবিকভাবে দেখছেন, আবার কেউ তুলছেন অভিনয়ের প্রশ্ন। তবে মুহূর্তেই ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়া এখন তুঙ্গে!
সূত্র: নিউজ ১৮