সামান্থার মা হওয়ার গুঞ্জন

এশিয়া পোস্ট বিনোদন
সামান্থার মা হওয়ার গুঞ্জন
সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে, যদিও সামান্থা বা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরু এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

Advertisement

সম্প্রতি সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে তার শারীরিক উপস্থিতি নিয়ে ভক্তদের একাংশ বেবি বাম্পের ইঙ্গিত পেয়েছেন বলে দাবি করেন, যা থেকেই মূলত নতুন এই গুঞ্জনের সূত্রপাত। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে অভিনন্দনের ঢল নামে। অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করে সামান্থাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

অভিনয়জীবনের পাশাপাশি সামান্থার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই আলোচনায়। আগে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। চার বছরের দাম্পত্য জীবনের পর তাদের বিচ্ছেদ হয়।

বর্তমানে সামান্থা নতুন ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ এ কাজ করছেন, যেখানে আরও অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত।