logo

দক্ষিণী সিনেমায় সেরা পুষ্পা-২ ও আমরন

দক্ষিণী সিনেমায় সেরা পুষ্পা-২ ও আমরন

ভারতীয় চলচ্চিত্রের ঝান্ডা এখন সাউথ ইন্ডাস্ট্রির হাতে। একের পর এক সাড়া জাগানো সিনেমা উপহার দিয়ে যাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলো। এসব সিনেমা ভারতের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বেই আলোড়ন তুলছে। ২২ ফেব্রুয়ারি দক্ষিণী সিনেমার সবচেয়ে জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়ে গেল। কোচির অ্যাডলাক্স কনভেনশন সেন্টারে ‘৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সিনেমাসহ দক্ষিণ ভারতের বিভিন্ন আঞ্চলিক শিল্পের চলচ্চিত্র এবং প্রতিভাদের সম্মান জানানো হয়। তেলেগু বিভাগে আল্লু আর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ একচ্ছত্র আধিপত্য দেখায়। আর তামিলে সেরা ছিল রাজকুমার পেরিয়াসামির যুদ্ধভিত্তিক সিনেমায় ‘আমরন’। মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি সম্মাননা পেয়েছে পৃথ্বীরাজের ‘আদুজীবিথম’। কন্নড়ে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘শাখাহারি’। এক নজরে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সাউথ’-এর বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা। 
 

তেলেগু ইন্ডাস্ট্রি
সেরা সিনেমা: পুষ্পা: দ্য রুল
সেরা পরিচালক: সুকুমার (পুষ্পা ২)
সেরা অভিনেতা: আল্লু আর্জুন (পুষ্পা ২)
সেরা অভিনেত্রী: নিভেতা থমাস (৩৫ চায়না কাথা কাড্ডু)
সেরা গায়ক: শ্রীকৃষ্ণ (গুন্টার কারাম)
সেরা গায়িকা: শিল্পা রাও (দেভারা-১)
 

তামিল ইন্ডাস্ট্রি
সেরা সিনেমা: আমরন
সেরা পরিচালক: পিসি বিনোদরাজ (কোত্তুক্কালি) ও রাজকুমার (আমরন)
সেরা অভিনেতা: শিভাকার্তিকায়ন (আমরন)
সেরা অভিনেত্রী: সাই পল্লবী (আমরন)
সেরা গায়ক: হরিচরণ (আমরন)
সেরা গায়িকা: শ্বেতা মোহন (আমরন)
 

কন্নড় ইন্ডাস্ট্রি
সেরা সিনেমা: শাখাহারি
সেরা পরিচালক: পৃথ্বি কোন্নুর (হাদিনেলেনতু)
সেরা অভিনেতা: শ্রী মুরালি (বেগারা)
সেরা অভিনেত্রী: আক্ষায়া পান্ডাপুরা (কোলি ইসরু)
সেরা গায়ক: জশকারান সিং (কিসান পানায়া সাকি)
সেরা গায়িকা: শ্রুতী প্রহ্লদা (কিসান পানায়া সাকি)
 

মালায়ালাম ইন্ডাস্ট্রি
সেরা সিনেমা: মানজুমেল বয়েজ
সেরা পরিচালক: রাহুল সাদাশিভান (ব্রাহ্মায়াগাম)
সেরা অভিনেতা: মামুত্তি (ব্রাহ্মায়াগাম)
সেরা অভিনেত্রী: উর্বশী (উল্লঝুকু)
সেরা গায়ক: জিতিন রাজ (আজিভিথাম)
সেরা গায়িকা: বিজয়ালক্ষ্মী (এআরএম)