রাকুল প্রীতকে উপেক্ষা লক্ষয় জাগ্গির

বর্তমান সময়ের বলিউড, তেলেগুসহ ভারতীয় সিনেমার অন্যতম সুন্দরী ও প্রভাবশালী অভিনেত্রী-মডেল রাকুল প্রীত সিং। কিছুদিন আগে ‘দে দে পেয়ার দে-২’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন। সেই রাকুল প্রীত সিংকে প্রকাশ্যেই উপেক্ষা করলেন এই সময়ের অন্যতম আলোচিত ইনফ্লুয়েন্সার লক্ষয় জাগ্গি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লক্ষয় জাগ্গির একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লক্ষয় রাকুল প্রীতের হাত থেকে পুরস্কার নিয়ে কোনো করমর্দন না করে এড়িয়ে চলে যান।
ইনফ্লুয়েন্সারের এই ঘটনা রাকুল প্রীতের ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই বলেন, ভাইরাল হওয়ার জন্য অথবা রাকুলের নজরে আসতে লক্ষয় এই কাজ করেন। লক্ষয় জাগ্গি সেই অনুষ্ঠানে রাকুল প্রীত সিংকে উপেক্ষা কেন করেছিলেন, আর কেনই বা পরে ঘটনাটি ভিডিওতে ভাইরাল করেন—এ নিয়ে ছিল ধোঁয়াশা। পরে একটি ভিডিওবার্তার মাধ্যমে ইনফ্লুয়েন্সার বিষয়টি খোলাসা করেন। সেখানে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
পরের ভিডিওতে জানা যায়, লক্ষয় জাগ্গি যখন পুরস্কার মঞ্চের দিকে যাচ্ছিলেন তখন দেখতে পান একজন মধ্যবয়সি নারী পুরস্কার গ্রহণের পর হাত বাড়িয়ে দিলে রাকুল তার সঙ্গে করমর্দন করেননি। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন যে, তিনিও উপক্ষো করবেন নায়িকাকে। এ বিষয়ে লক্ষয় বলেন, ‘আমি কাউকে অপমান করতে যাইনি... সেই সময় আমার তেমনটাই মনে হয়েছিল। আমি কীভাবে জানব যে... অন্য কেউ অপমানিত বোধ করবে...।’
লক্ষয় জাগ্গি নেট দুনিয়ায় নিজেও একজন জনপ্রিয় মুখ। ফিটনেস ও জিম টিপস সংক্রান্ত মজার ও শিক্ষণীয় ভিডিও পোস্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার চার লাখেরও বেশি ফলোয়ার রয়েছে।