ভোট নিয়ে দীঘির ভাবনা

তরুণ প্রজন্মের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এদিকে প্রথমবারের মতো ভোটার হয়েছেন দীঘি। তবে তিনি কোন জায়গার ভোটার তা জানেন না।
এশিয়া পোস্টের সঙ্গে একান্ত আলাপকালে দীঘি বলেন, আসলে আমি কোথাকার ভোটার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এনআইডি কার্ড দেখে বলতে হবে। এই বিষয়ে আমি অনেক কাঁচা। যে সরকারই আসুক না কেন নিরাপত্তা ও মিডিয়ার সংস্কার করাটা আমাদের সবার চাওয়া। আমরা যেহেতু মিডিয়ার মানুষ আমাদের চাওয়াটা সবসময় মিডিয়া রিলেটেডই থাকে। আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে কিছু হল, নতুন কিছু কাজের উদ্যোগ চাই, যেন আমাদের কাজ আরও বেড়ে যায়।
প্রসঙ্গত, সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন দীঘি।