নতুন টম ক্রুজের সঙ্গে নতুন রেসিডেন্ট ইভিল

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে মুক্তি পাচ্ছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজের নতুন সিনেমাও।
ডিগার সিনেমায় ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি ও ভিন্ন শরীরী ভাষায় একদম নতুন রূপ নিয়ে হাজির হচ্ছেন টম ক্রুজ। গল্পে তিনি ডিগার রকওয়েল নামের এক ক্ষমতাধর ধনকুবের, যার প্রকল্পের কারণে হিমবাহ সরে গিয়ে বৈশ্বিক জলবায়ু সংকট তৈরি হয়। চার দশকের তারকাসুলভ ইমেজ ভেঙে তার এই ব্যঙ্গাত্মক ও ভিন্নধর্মী চরিত্রটি দর্শকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে।
রেসিডেন্ট ইভিল জাপানি ভিডিও গেমের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির অষ্টম সিনেমা ও দ্বিতীয় রিবুট পরিচালনা করেছেন জ্যাক ক্রেগার। এতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি ও কলি রেইস। গল্পে ব্রায়ান নামের এক সাধারণ মেডিকেল কুরিয়ার একটি ডেলিভারি করতে গিয়ে প্রাণঘাতী সংক্রমণ ও দানবীয় প্রাণীদের মুখোমুখি হয়, যেখানে সীমিত অস্ত্র ও বুদ্ধি খাটিয়ে তাকে বেঁচে থাকার লড়াই চালাতে হয়।
দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে এই দুই ভিন্নধর্মী সিনেমার মুক্তি একটি দুর্দান্ত উইকএন্ড উপহার দিতে যাচ্ছে।