Advertisement

বিচ্ছেদের যন্ত্রণায় আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট

এশিয়া পোস্ট বিনোদন
বিচ্ছেদের যন্ত্রণায় আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট
অভিনেতা ব্রাড পিট। ছবি: সংগৃহীত

হলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিচ্ছেদ নিয়ে কম জল ঘোলা হয়নি। হয়েছে আইনি লড়াইও। এবার জানা গলে এই ঘটনা ভেতর টা চুরমার করে দিয়েছিল অস্কারজয়ী অভিনেতা ব্র্যাড পিটকে। অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের মানসিক অভিঘাত এতটাই তীব্র ছিল যে, জীবনে প্রথমবারের মতো তার মাথায় আত্মহত্যার ভাবনা এসেছিল বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে পিট জানিয়েছেন।

Advertisement

২০০৪ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবির সেটে ব্র্যাড ও জোলির সম্পর্কের সূচনা হয়। ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে ছয় সন্তান রয়েছে। তবে ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন এবং দীর্ঘ জটিল আইনি লড়াই শেষে ২০২৪ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় তাদের

পিট জানান, পারিবারিক নানা জটিলতায় সেসময় যন্ত্রণা এতটাই অসহ্য হয়ে উঠেছিল যে, নিজেকে চরম এক বিষণ্নতার ভেতর আবিষ্কার করেছিলেন তিনি। যা নিয়ে পিট বলেন, ‘মনে হচ্ছিল যেন মাথায় বন্দুকের ঠান্ডা নল ঠেকে আছে এবং সেটাই এক ধরনের স্বস্তি দিচ্ছে। তখন বুঝতে পেরেছিলাম, যন্ত্রণার হাত থেকে বাঁচতে মানুষ কেন এমন পথ বেছে নেয়।’ তবে তিনি স্পষ্ট করেন, আত্মহত্যাপ্রবণ হওয়া তার স্বভাব নয়, মানুষ হিসেবে তিনি আশাবাদী। অবশেষে বেঁচে থাকার প্রবল তাগিদেই সেই অন্ধকার সময় কাটিয়ে উঠেছেন তিনি। এই মানসিক কষ্টে টানা সাত বছর দূরে থাকার পর আবারও মদ্যপানে ঝুঁকে পড়েছিলেন, যা বর্তমানে তিনি নিয়ন্ত্রণে এনেছেন।

অন্যদিকে, জোলিও জানান যে বিচ্ছেদের পর জীবন তাকে ভেঙে দিয়েছে এবং তিনি নতুন করে স্বাধীনভাবে বাঁচতে শিখছেন। বিচ্ছেদের পর জোলি একাই থাকলেও, পিট বর্তমানে মডেল ইনস দে র‍্যামনের সঙ্গে নতুন জীবনে আছেন।

বিচ্ছেদের যন্ত্রণায় আত্মহত্যার কথা ভেবেছিলেন ব্র্যাড পিট