logo

ধুরন্ধর ২-এ কাঁপছে বক্স অফিস

ধুরন্ধর ২-এ কাঁপছে বক্স অফিস

ভারতীয় সিনেমায় ইতিহাস সৃষ্টি করল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’। মুক্তির প্রথম দিনই ১০০ কোটি রুপির ম্যাজিক ফিগার পেরিয়ে গেল। বক্স অফিসে এটি সাফল্যের নয়া ইতিহাস। প্রথম দিনশেষে বিশ্বজুড়ে রণবীর সিংয়ের নেট কালেকশন পেইড প্রিভিউসহ ১৪৫.৫৫ কোটি রুপি। সিনেমাটি দেখে দর্শকের মধ্যে উন্মাদনার পারদ আরও ঊর্ধ্বমুখী। ‘ধুরন্ধর ২’ নিয়ে রীতিমতো ধুন্ধুমার অবস্থা।

আদিত্য ধর পরিচালিত সিনেমাটি যে বক্স অফিস কাঁপাবে সেটি প্রত্যাশাই ছিল। প্রত্যাশামতোই বক্স অফিসে প্রথম দিনেই ঝড় তুলে বলিউড বক্স অফিসের সব পুরোনো রেকর্ড ভেঙে দিল। শাহরুখ খানের ‘জওয়ান’ বা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’—সবাইকে পেছনে ফেলে এটি এখন বলিউডের সর্বকালের বৃহত্তম ওপেনার।

সাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাত পর্যন্ত ভারতে এই গোয়েন্দা-থ্রিলারের নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ১০৩ কোটি রুপি। এর মধ্যে হিন্দি ভার্সন থেকেই এসেছে প্রায় ১০০ কোটির বেশি। বলিউডের ইতিহাসে এই প্রথম কোনো হিন্দি ছবি মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির গণ্ডি ছুঁতে পারল।

গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মাত্র তিন মাসের ব্যবধানে আগামী ১৯ মার্চ সিনেমা হলে এর সিক্যুয়েলে আমির হামজার চরম প্রতিশোধ দেখা গেছে পর্দায়। ‘ধুরন্ধর ২’-এ প্রতিশোধের নেশায় উন্মত্ত এক গোয়েন্দা-যোদ্ধা হামজার দানবীয় ও ভয়ংকর রূপ দেখে দর্শক অভিভূত। সিনেমাটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে।
এই সিনেমার সাফল্যের পেছনে রয়েছে বুধবার ‘পেইড প্রিভিউ’-এর। নানা অব্যবস্থাপনা থাকলেও বুধবারের প্রিভিউ শো থেকে ৪৩-৪৪ কোটি টাকা আয় করেছিল। ফলে বৃহস্পতিবার যখন আসল মুক্তি হলো, তখন সিনেমাটি অনেকটা এগিয়ে ছিল। এখন পর্যন্ত দেশজুড়ে নেট কালেকশন ১৪৫.৫৫ কোটি রুপি।
আদিত্য ধরের পরিচালনা এবং প্রায় চার ঘণ্টার টানটান চিত্রনাট্য দর্শকদের সিটে বসিয়ে রাখছে। রণবীর সিং ছাড়াও এই ছবিতে আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো শক্তিশালী কাস্ট ছবিটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পাকিস্তান ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরি এই প্রতিশোধের গল্পটি দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবেগকেও উস্কে দিয়েছে।