logo
Advertisement

প্রেমের সম্পর্কে ছিলেন গোবিন্দ-নীলম!

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
প্রেমের সম্পর্কে ছিলেন গোবিন্দ-নীলম!
গোবিন্দ ও নীলম কোঠারী। ছবি: পিন্টারেস্ট থেকে নেওয়া

ভারতের আশি ও নব্বই দশকের জুটিগুলোর মধ্যে অন্যতম গোবিন্দ ও নীলম কোঠারী। বেশকিছু সিনেমায় একসঙ্গে কাজ করেই তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তারা। শোবিজ অঙ্গনের গুঞ্জন, একটা সময় নাকি প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন এই তারকা যুগল। অবশেষে এ নিয়ে নীরবতা ভেঙেছেন নীলম নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তখন খুব ছোট ছিলাম। জানতামই না যে গোবিন্দ বিবাহিত। পরবর্তীতে বিষয়টি জানতে পারি।’

নীলম আরও বলেন, ‘আমি খুব ছোট ছিলাম এবং আমার বাবা-মা খুব কড়া ছিলেন। তাই কোনো সম্পর্কের কথা ভাবাই আমার পক্ষে সম্ভব ছিল না। তখন আমার মূল লক্ষ্য ছিল হিন্দি শেখা এবং সিনেমায় কাজ করা।’

অভিনেত্রী জানান, কাজের সময় শুটিং সেটে পরিবারের কেউ না কেউ সবসময় সঙ্গে থাকতেন। তবে ইন্ডাস্ট্রিকে খারাপ জায়গা হিসেবে দেখা হতো না। তার বয়স কম হওয়ায় তাকে আগলে রাখাই পরিবারের মূল উদ্দেশ্য ছিল। নীলমের দাবি, তার ও গোবিন্দর সম্পর্ক বন্ধুত্ব ছাড়া আর কিছুই না।

জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের পর একসময়ে বড় পর্দা থেকে দূরে সরে গয়নার নকশা তৈরিকে পেশা হিসেবে বেছে নেন নীলম। পরবর্তী সময়ে নেটফ্লিক্সের রিয়্যালিটি সিরিজের সুবাদে তিনি আবারও বিনোদন দুনিয়ায় আলোচনায় ফেরেন।