logo

হাসপাতাল থেকে ফিরলেন অভিনেত্রী নুসরাত ভারুচা

আনন্দবাজার
আনন্দবাজার
হাসপাতাল থেকে ফিরলেন অভিনেত্রী নুসরাত ভারুচা
অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি: ইন্সটাগ্রাম

শুটিংয়ের জন্য ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে মেরুদন্ডে চোট পেয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মুম্বাই ফিরিয়ে আনা হয় তাকে। সম্প্রতি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী।

অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন নুসরাতের টিম। একটি বিবৃতিতে তারা লেখেন, ‘দুর্ঘটনার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে নুসরাতকে। তবে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল হয়েছে এবং অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই খবর আপনাদের জানাতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।

বিবৃতিতে আরও লেখেন, ‘নুসরাত এখন বাড়িতে ফিরেছেন। চারপাশে আপনজনদের যত্ন ও ভালবাসার মধ্যে থেকে তিনি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। সম্পূর্ণ সুস্থ হতে এখনও সময় লাগবে। নিজের শক্তি ফিরে পাওয়ার দিকেই এখন তার মনোযোগ।’

কঠিন পরিস্থিতিতে পাশে থাকায় অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নুসরাতের টিম। এ প্রসঙ্গে লেখেন, ‘এই সময়ে যারা অভিনেত্রীর জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন এবং প্রার্থনা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’