Advertisement

জেন-জি না হওয়ায় খুশি রাকুল প্রীত সিং (ভিডিওসহ)

এশিয়া পোস্ট নিউজ
জেন-জি না হওয়ায় খুশি রাকুল প্রীত সিং (ভিডিওসহ)

সম্পর্কটি ঠিক কী—প্রেম, স্বামী, বন্ধুত্ব নাকি অন্য কিছু। স্বামী জ্যাকি ভাগনানির একটি মন্তব্য ঘিরে চলা বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। জ্যাকির সঙ্গে তার বিয়ে ঘিরে চলমান 'সিচুয়েশনশিপ' গুঞ্জনকে রসিকতার ছলে জবাব দিয়েছেন। জেন-জি না হয়ে মিলেনিয়াল হওয়ায় স্বস্তিও প্রকাশ করেন।

সম্প্রতি একটি পডকাস্টে জ্যাকি তাদের সম্পর্ককে 'সিচুয়েশনশিপ' বলে বর্ণনা করেন। এর পরই শুরু হয় গুঞ্জন। তাদের মধ্যে সম্পর্কের গভীরতা নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে।

বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর ২০২৪ সালে গোয়ায় বিয়ে করেন অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুল প্রীত সিং। করোনা মহামারি কারণে লকডাউনের সময় তারা একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়ান। সূত্র: ফিল্মফেয়ার ডটকম 

স্বামীর বলা মন্তব্যকে হালকা করার জন্য রাকুল একটি মজার ভিডিও শেয়ার করেন, যেখানে ভাইরাল হওয়া মন্তব্যটিকে নিয়ে মজা করা হয়েছে। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরি বিভাগে শেয়ার করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি কতবার বলেছি যে আমরা মিলেনিয়াল, জেন-জি হওয়ার কোনো দরকার নেই।’

এরপর জ্যাকিকে দেখা যায় ক্ষমা চাওয়ার জন্য কান ধরে আছেন। রাকুল বলতে থাকেন, ‘বলেছিলে না? করে দিয়েছ না?’

বিয়ের পর থেকেই সুখী দম্পতি হিসেবে গর্বিত এ দুই তারকা। সামাজিকমাধ্যমে প্রায়ই তারা তাদের সম্পর্ককে সততা, স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বলে উল্লেখ করেছেন।