logo

ভণ্ড হয়ে দেশকে ভালোবাসা যায় না: ওমর সানী

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
ভণ্ড হয়ে দেশকে ভালোবাসা যায় না: ওমর সানী
চিত্রনায়ক ওমর সানী। ছবি: ওমর সানীর ফেসবুক পেজ থেকে নেওয়া।

চিত্রনায়ক ওমর সানী সবসময় দেশের জন্য কিছু করতে চান। সমাজের সচেতনতামূলক সব কাজে নিজেক যুক্ত রাখতে চাওয়া এ নায়ক হিউম্যান রাইটস নিয়েও কাজ করনে। ভবিষ্যতে ক্যানসার নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন সানি। নিজেকে দেশ ও সমাজের কাজে সবসময় নিয়োজিত রাখতে চান তিনি।

সানির পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে থাকেন। ছেলে দুবাইতে ব্যবসা করছেন, মেয়ে স্থায়ীভাবে আছেন যুক্তরাস্ট্রে, সেখানে স্ত্রী মৌসুমীও বসবাস করছেন অনেক দিন ধরে। শুধু সানী দেশেই আছেন।

দেশে থাকার ব্যখ্যা নিয়ে সানী বলেন, ‘আমি মৃত্যুর আগ অব্দি শুধু বাংলাদেশের পাসপোর্ট বা নাগরিকত্ব নিয়ে বাঁচতে চাই। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে, আমি দেশটির কাছে ঋণী। এখন দেশের জন্য কাজ করে যেতে চাই, এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই।’

এ সময় নিজের দেশ প্রেম নিয়েও কথা বলেন এই নায়ক। সানী বলেন, ‘দেশপ্রেম একটি ইবাদত। আপনি অসংখ্য ভালো কাজ করছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনার মধ্যে নিজের দেশের প্রতি ভালোবাসা নেই। তার ইবাদাত কাজে আসবে না। এ ছাড়া ভণ্ড হয়ে দেশকে ভালোবাসা যায় না।’ ওমর সানী এ সময় দেশের চলচ্চিত্র নিয়েও কথা বলেন।

সানীকে অভিনয়ে এখন আর নিয়মিত দেখা যায় না। তিনি তার রেস্তোরাঁ ব্যবসা নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।