logo
Advertisement

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ভালোবাসার বার্তা দিলেন রাজ-শুভশ্রীর

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ভালোবাসার বার্তা দিলেন রাজ-শুভশ্রীর
জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। ছবি: অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ফেসবুক পেজ থেকে নেওয়া।

বেশ কিছুদিন ধরেই টালিপাড়ায় গুঞ্জন, বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জনপ্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। এরই মধ্যে ছেলে ইউভানের জন্মদিনে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এক বিশেষ বার্তা দিলেন এ যুগল।

একে অপরের প্রতি ভালোবাসার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এ তারকা দম্পতি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-সন্তানকে নিয়ে একান্ত মুহূর্তের ছবি প্রকাশ করেছেন রাজ চক্রবর্তী। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন ইউভান। তবে একই সঙ্গে আমি তোমার মাম্মাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। কারণ ইউভানের জন্মের সুবাদেই একজন মা হিসেবে তার জন্ম হয়েছে।’

শুভশ্রীর উদ্দেশে রাজ আরও লেখেন, ‘প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি শুধু আমাদের সন্তানদের বড়-ই করছ না, বরং পুরো পরিবারকে একসুতোয় বেঁধে রেখেছ। এসব কিছুই আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করে।’

অন্যদিকে, একটি পোস্টের মাধ্যমে শুভশ্রীও সন্তান ও রাজের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন।

সাম্প্রতিক সময়ে রাজ ও শুভশ্রীর দাম্পত্য কলহ এবং দূরত্বের গুঞ্জনে সরগরম ছিল ভারতীয় গণমাধ্যম। বিশেষ করে ‘দেশু ৭’-এর প্রচারের সময় সিনেমহলে তাদের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষা শোনা যাচ্ছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট ও ছবির মাধ্যমে তারা বুঝিয়ে দিলেন, দূরত্ব নয় বরং সম্পর্কে ভালোবাসার বন্ধনই অটুট রয়েছে।