Advertisement

ফারিণ স্পেনে, ফারিয়া লন্ডনে

এশিয়া পোস্ট বিনোদন
ফারিণ স্পেনে, ফারিয়া লন্ডনে
তাসনিয়া ফারিণ ও নুসরাত ফারিয়া।

দেশের বিনোদন জগতের জনপ্রিয় দুই তারকা নুসরাত ফারিয়া ও তাসনিয়া ফারিণ। দুজনেই দারুণ ভ্রমণপিয়াসি। কাজের ব্যস্ততা থেকে একটু ছুটি পেলেই তারা ছুটে যান বিশ্বের বিভিন্ন দেশে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য শেয়ার করেন নিজেদের ভ্রমণের বিশেষ কিছু মুহূর্ত।

বর্তমানে ফারিণ স্পেনে নিজের মতো করে দারুণ সময় কাটাচ্ছেন, অন্যদিকে ফারিয়া ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের চমৎকার সব লাইব্রেরিতে। এই দুই তারকার ভ্রমণের কিছু ছবি নিচে পাঠকদের জন্য শেয়ার করা হলো:

স্পেনের ইবিজা ওল্ড টাউনে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী ফারিণ। ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।

স্পেনের একই শহর থেকে এই ছবিটিও শেয়ার করেন ফারিণ।

স্পেনের আগে ইউরোপের দেশ নেদারল্যান্ডসের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।

ফারিণ যখন স্পেনে সময় কাটাচ্ছেন, ঠিক তখন লন্ডনের ঐতিহাসিক এবং বিখ্যাত লাইব্রেরিগুলোতে বইয়ের সঙ্গে সময় কাটছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। এই ছবিটি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এলাকায় তুলেছেন এই নায়িকা।

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নুসরাত ফারিয়ার আরও একটি মুহূর্ত।

লন্ডনের প্রাণকেন্দ্র হলবর্ন এলাকায় অবস্থিত ঐতিহাসিক ‘লিংকনস ইন’-এ চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ইংল্যান্ড ও ওয়েলসের ব্যারিস্টারদের জন্য নির্ধারিত লন্ডনের চারটি প্রধান ‘ইনস অব কোর্ট’-এর মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ। মূলত এটি আইনজীবীদের একটি পেশাদার সমিতি, যা যোগ্য ব্যারিস্টারদের আইন পেশায় প্রবেশের আনুষ্ঠানিক সনদ বা ‘কল টু দ্য বার’ প্রদান করে।