logo

বোনের দেওয়া উপহারই রণবীরের ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বোনের দেওয়া উপহারই রণবীরের ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল
রণবীর সিং ও তার বড় বোন। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

বর্তমান সময়ে বলিউডে প্রথম সারির নায়কদের মধ্যে অন্যতম রণবীর সিং। ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’-এর মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করে ক্যারিয়ারে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে চলেছেন। অভিনয় দিয়ে মন জয় করেছেন কোটি কোটি মানুষের। অনেক ভক্ত-অনুরাগীর কৌতূহল তার জীবন নিয়ে। প্রশ্ন উঠেছে কীভাবে অভিনয় জগতে আসার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা, যা নিয়ে মুখ খুলেছেন রণবীর নিজেই।

রণবীর জানান, তার বড় বোনের দেওয়া উপহারই ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিল। রণবীরের ২৩তম জন্মদিনে কেকের বদলে দুটি পোস্টার দিয়েছিলেন তার বোন। যেখানে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমার পোস্টারে শাহরুখ খানের মুখের বদলে বসানো হয়েছিল রণবীরের মুখ।

শুধু তাই নয়, ‘ধুম’ সিনেমার পোস্টারেও বসানো হয়েছিল রণবীরের মুখ। যা নিজের ঘরে টাঙিয়ে রেখেছিলেন অভিনেতা। মজার ব্যাপার হলো, তখন এ তারকা অভিনয় জগতে পা রাখেননি।

জন্মদিনের সেই উপহারই যেন তার ভাগ্যেই লেখা ছিল। তার ঠিক কয়েক বছর পরেই অভিনয় দুনিয়ায় পা রাখেন রণবীর। এদিকে ‘ধুরন্ধর’ ছবির ব্লকবাস্টার সাফল্যে প্রশংসিত হচ্ছেন তিনি। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘ধুরন্ধর’ ভারতে প্রায় ৮৯৫ কোটি ৯৬ লাখ এবং বিশ্বজুড়ে ১ হাজার ৩৫৪ কোটি ৮৪ লাখ টাকার বেশি আয় করেছে।

জানা গেছে, বর্তমানে ‘প্রলয়’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর। এতে রণবীরের সঙ্গে জুটি বাঁধছেন কল্যাণী প্রিয়দর্শন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া