logo

সংগীত সন্ধ্যায় তাদের ভালোবাসা

সংগীত সন্ধ্যায় তাদের ভালোবাসা

বিয়ে সম্পন্ন হয়েছে, এখন ক্যামেরার সামনে স্বামী-স্ত্রী পরিচয়ে হাজির হচ্ছেন ভারতের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তুলছেন ছবি, পাচ্ছেন ভক্ত-অনুরাগীদের ভালোবাসাও। যেসব মুহূর্ত নিজেদের সামাজিকমাধ্যমে শেয়ারও করছেন তারা। ২৬ ফেব্রুয়ারি এই দুই তারকার বিয়ের আগে জমকালো সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। যার ছবি দুজনই নিজেদের সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ২৪ ফেব্রুয়ারি উদয়পুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তারা পরিবার ও বন্ধুদের সঙ্গে নাচ, গান এবং হাসিখুশিতে মেতে ওঠেন সেখানে। কিছু ছবিতে একে অপরের হাত ধরে নাচতেও দেখা যায় তাদের। সেদিনের ভালোবাসার সেই মুহূর্তের বিভিন্ন ছবি নিচে দেওয়া হলো।

উপস্থিত সবার মধ্যে হাস্যোজ্জ্বল এই জুটি। ছবি: সংগৃহীত

 

সংগীত সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বিজয়-রাশমিকা। ছবি: সংগৃহীত

তাদের আরও একটি আনন্দের মুহূর্ত। ছবি: সংগৃহীত

সংগীত সন্ধ্যায় পারফর্ম করেন বিজয় ও রাশমিকা। ছবি: সংগৃহীত

স্টেজে রাশমিকা ও বিজয়। ছবি: সংগৃহীত

 

দুই তারকার আরও একটি ভালোবাসার মুহূর্ত। ছবি: সংগৃহীত