logo

আবেগঘন অক্ষয়

আবেগঘন অক্ষয়

প্রবীণ অভিনেতা আসরানির মৃত্যু পরও তার স্মৃতি রয়ে গেছে সহকর্মী ও ভক্তদের হৃদয়ে। প্রায় পাঁচ দশক ধরে নির্লিপ্ত কমেডির মাধ্যমে দর্শকদের হাসানো এই কিংবদন্তি শিল্পী ২০২৫ সালের অক্টোবরে মৃত্যুবরণ করেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা ৩৫০টিরও বেশি। খবর: পিঙ্কভিলা

আজ মুক্তি পাচ্ছে কমেডি হরর ‘ভূত বাংলো’। সিনেমাটি ঘিরে স্মৃতিচারণ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি সামাজিকমাধ্যমে আসরানির সঙ্গে একটি সাদাকালো ছবি শেয়ার করে তাদের একসঙ্গে কাটানো সময়ের কথা তুলে ধরেন।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে অক্ষয় লেখেন, “কখনো কখনো একটা ছবি শুধু স্মৃতির টুকরো নয়… পুরো একটা যাত্রাকে নিজের মধ্যে ধারণ করে। এই ছবিটি আমাদের ‘ভূত বাংলো’-এর শুটিং থেকে... আসরানি জির সঙ্গে আমার দ্বিতীয় শেষ চলচ্চিত্র। আমরা একসঙ্গে মোট ১২টি চলচ্চিত্র করেছি, আর প্রতিটিতে আমি তার কাছ থেকে নতুন কিছু শিখেছি।’’

নিজের পোস্টে অক্ষয় কুমার আসরানিকে কমেডির ‘উস্তাদ’ হিসেবে অভিহিত করে তিনি আরও লেখেন, ‘আসরানি জি যেভাবে কমেডি করতেন, তা দেখতে সহজ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন একটি শিল্প।’ 

অক্ষয়ের কথায়, ‘ভূত বাংলো’ তার কাছে শুধু একটি চলচ্চিত্র নয়; বরং একটি স্মৃতি, একটি শ্রদ্ধাঞ্জলি এবং এক কিংবদন্তির প্রতি সম্মান প্রদর্শন।

ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন এবং প্রযোজনা করেছেন অক্ষয় কুমার ও একতা কাপুর। এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব, টাবু, ওয়ামিকা গাব্বি, জিশু সেনগুপ্ত এবং মিথিলা পালকরসহ আরও অনেকে।