logo

চূড়ান্ত হলো অক্ষয় কুমারের ‘ওয়েলকাম ৪’

চূড়ান্ত হলো অক্ষয় কুমারের ‘ওয়েলকাম ৪’

বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্জাইজি ‘ওয়েলকাম ৪’ কাজ শুরু হয়েছে। সিনেমার প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, অক্ষয় কুমারের ওয়েলকাম ৪-এর কাজ চলছে এবং চিত্রনাট্য লেখার কাজ শেষ পর্যায়ে।

কমেডি সিনেমায় নুতনত্ব আনা ‘ওয়েলকাম ৪’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে যথারীতি অনিল কাপুর, নানা পাটেকর ও পরেশ রাওয়াল অভিনয় করেছেন। এবারের কিস্তিতে থাকছে একাধিক ডন—প্রযোজক সে ইঙ্গিতও দিয়েছেন।

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা সিনে এক্সপ্রেসকে বলেন, ‘আমাদের স্ক্রিপ্টের কাজ শেষ পর্যায়ে। এই কিস্তিতে আমরা যে সংগীত ও অ্যাকশন পরিকল্পনা করছি, তা বিশাল হতে চলেছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনের মতো বহু-সাংস্কৃতিক সংগীতের কথা ভেবেছি।’

তিনি বলেন, ‘উদয় শেঠি, মজনু ভাই, ডক্টর ঘুংরু এবং একাধিক ডন একত্রিত হওয়ায় দর্শক উপভোগ্য কমেডি দেখতে পাবেন।’

ওয়েলকাম ৪-এ উদয় শেঠি ও মজনু ভাইয়ের মতো অবিস্মরণীয় চরিত্রগুলোর কমিক টাইমিং এবং রসায়ন আজও ব্যাপকভাবে জনপ্রিয়। পরেশ রাওয়ালের অদ্ভুত ডক্টর ঘুংরু চরিত্রটিও ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা আকর্ষণ।

‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ২০০৭ সালে মুক্তি পায়। সেখানে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর, পরেশ রাওয়াল এবং ফিরোজ খান গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমাটি ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পায়।