Advertisement

১৮ কেজি ওজন কমিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়

এশিয়া পোস্ট বিনোদন
১৮ কেজি ওজন কমিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এখন ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনার দায়িত্বে। রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় বেশ কয়েক মাস ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন তিনি। শুরুতে স্বস্তিকাকে নিয়ে দর্শকদের নানা মন্তব্য থাকলেও ধীরে ধীরে নিজের স্বতন্ত্র সঞ্চালনা দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন অভিনেত্রী।

Advertisement

প্রতিযোগীদের সঙ্গে সহজেই মিশে যাচ্ছেন স্বস্তিকা। তার হাসিখুশি ও প্রাণবন্ত আচরণের পাশাপাশি বুদ্ধিদীপ্ত কথোপকথনও নজর কাড়ছে দর্শকদের। অভিনয়ের পাশাপাশি সঞ্চালক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছেন তিনি।

সম্প্রতি নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানিয়েছেন স্বস্তিকা। গত দেড় বছরে প্রায় ১৮ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী। শারীরিক নানা সমস্যার কারণে একসময় তার ওজন বেড়ে ৮৫ কেজিতে পৌঁছেছিল। পরে বিভিন্নভাবে ওজন কমানোর চেষ্টা শুরু করেন তিনি। বর্তমানে তার ওজন ৬৭ কেজি।

কীভাবে এতটা ওজন কমালেন স্বস্তিকা? অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘দিদি নম্বর ১’-এর শুটিংয়ের কারণেও প্রতিদিন বেশ পরিশ্রম করতে হয় তাকে। শুটিংয়ে প্রায় ১২ ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। স্টেজেও এক জায়গায় দাঁড়িয়ে থাকেন না তিনি। নিয়মিত এদিক-ওদিক হাঁটাহাঁটি করেন। বাড়ির কাছাকাছি কোথাও যাওয়ার প্রয়োজন হলেও গাড়ির বদলে হেঁটে যাওয়াকে বেশি পছন্দ করেন।

এর পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন এনেছেন স্বস্তিকা। দিনে একবেলা নিয়ম করে খাবার খান তিনি। সকালে খান জল-মুড়ি। সন্ধ্যাতেও তার খাবারের তালিকায় থাকে জল-মুড়ি। দুপুরে খান ভাত, ডাল ও সবজি। এর বাইরে খুব বেশি কিছু খান না বলেই জানিয়েছেন অভিনেত্রী।

এই নিয়ম মেনে ধীরে ধীরে ওজন কমছে স্বস্তিকার। এমনকি তার ‘দিদি নম্বর ১’-এর পোশাকও এখন নিয়মিত ছোট করে অলটার করতে হচ্ছে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন, ওজন কমার কারণে পোশাকগুলো প্রতিদিনই কিছুটা করে ছোট করতে হচ্ছে।

১৮ কেজি ওজন কমিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়