logo

সাধারণের ভিড়ে অসাধারণ প্রিয়াঙ্কা চোপড়া

সাধারণের ভিড়ে অসাধারণ প্রিয়াঙ্কা চোপড়া

সাফল্যের মধ্যগগনে থেকেও নিজের সংস্কার ভুলে যাননি দেশিগার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড হোক আর বলিউড—সব অঙ্গনেই রয়েছে তার দৃপ্ত পদচারণা। সুনিপুণ অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন মানুষের হৃদয়। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের মধ্যে থেকেও এবার এক অন্য রূপে ধরা দিলেন বলি-তারকা প্রিয়াঙ্কা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল ‘দেশিগার্ল’-এর তেমনই একটি ভিডিও। সাধারণ মানুষের ভিড়ে এই অসাধারণ কর্মকাণ্ডে প্রশংসার বাণে ভাসছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে তিনি প্রার্থনা করছেন। সাধারণ মানুষের সঙ্গে একসারিতে বসে বাসনও মাজছেন তিনি। সালোয়ার-কামিজ ও মাথায় ওড়না জড়ানো প্রিয়াঙ্কার সেই সাধারণ বেশের স্নিগ্ধ ছবিগুলো দেখে আপ্লুত ভক্তরা। সবার কৌতূহলী প্রশ্ন, কী এক অসাধারণ মানসিকতার অধিকারী প্রিয়াঙ্কা চোপড়া।

শুধু প্রার্থনা করাই নয়, মন্দিরের রীতি অনুযায়ী প্রিয়াঙ্কাকে দেখা গেল ‘সেবা’ব্রত পালন করতে। মেঝেতে বসে সাধারণ মানুষের সঙ্গে মিশে তিনি বাসন মাজেন। চাকচিক্যভরা জীবন যাপনে অভ্যস্ত প্রিয়াঙ্কার এই নিরহংকার ভঙ্গি দেখে মুগ্ধ হয়েছেন সেখানে উপস্থিত ভক্তরা। মন্দিরের একজন কর্মীর সঙ্গে হাসিমুখে সেলফিও তুলতে দেখা যায়।

বিদেশের ব্যস্ত ও চািকচিক্য জীবন থেকে বিরতি নিয়ে নিজের দেশে ফিরে এই আধ্যাত্মিক সফর প্রিয়াঙ্কার ব্যক্তিত্বের এক মানবিক দিক তুলে ধরেছে।